বাংলাদেশে আসছে ‘বচ্চন’!

বিনোদন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৯, ১৮:৪৬আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৮:৫৮

ছবিটির একটি দৃশ্যে জিৎ, পেছনে অমিতাভ বচ্চনের ছবি বাংলাদেশে আসছে ‘বচ্চন’। না, অমিতাভ বচ্চন নন। কলকাতার পরিচালক রাজা চন্দ পরিচালিত ‘বচ্চন’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে এদেশে।
এটি আনছে ইন উইন এন্টারপ্রাইজ।
‘বচ্চন’ ছবিটি ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পায়। এতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ, অনিন্দিতা রায়, পায়েল সরকার, মুকুল দেব, আশীষ বিদ্যার্থী, খরাজ মুখার্জী, কাঞ্চনসহ অনেকে।

ছবিটির গল্পে অমিতাভ বচ্চন সরাসরি অভিনয় না করলেও পুরোটাজুড়ে রয়েছে এই কিংবদন্তি বলিউড অভিনেতার ছায়া।
জানা যায়, সাফটা চুক্তির আওতায় এটি বাংলাদেশে দেখানো হবে। সিদ্ধান্ত হয়েছে আগামী ১১ অক্টোবর এটি  মুক্তি দেওয়ার।
বিষয়টি নিশ্চিত করেছেন ছবির আমদানিকারক প্রতিষ্ঠান ইন উইন এন্টারপ্রাইজের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।
তিনি বলেন, ‘‘সাফটা চুক্তির আওতায় আমরা বেশ কিছু ছবি আমদানি করেছিলাম। তার মধ্যে একটি হলো ‘বচ্চন’। ছবিটি এতদিন মুক্তি দেওয়া হয়নি। এখন এটি আসছে। ছবির বিপরীতে বাংলাদেশ থেকে কলকাতায় গেছে বাপ্পী ও মাহি অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি।’’
‘বচ্চন’ ছবিটি প্রযোজনা করেছে নায়ক জিতের প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেইনমেন্ট।

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প