মা হচ্ছেন মডেল রুমানা

বিনোদন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৯, ২০:২৬আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৭:৫৪

‘দেবী’ ছবির ব্যানারের সামনে রুমানা ও এলিন রহমান দম্পতি যুক্তরাষ্ট্র প্রবাসী মডেল-অভিনেত্রী রুমানা প্রথমবারের মতো মা হতে চলেছেন।
আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে নতুন অতিথি ঘরে আসতে পারে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন এই তারকা।
ঢাকার মিডিয়া জীবন ছেড়ে দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
রুমানা বলেন, ‘এটা আমাদের জন্য খুবই খুশির সংবাদ। আমি কন্যাসন্তানের মা হতে চলেছি। আমরা এখন নতুন অতিথির জন্য অপেক্ষা করছি।’
রুমানার স্বামী এলিন রহমান ঢাকার ছেলে হলেও এখন তিনি মার্কিন নাগরিক ও ব্যবসায়ী। এলিন ও রুমানা ২০১৫ সালের ৮ আগস্ট নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে বিয়ে করেন।
রুমানার এটি তৃতীয় বিয়ে হলেও এলিন রহমানের দ্বিতীয় বিয়ে।
রুমানার প্রথম বিয়ে হয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদের সঙ্গে। এরপর সে বিয়ে ভেঙে গেলে দ্বিতীয় বিয়ে হয় ব্যবসায়ী সাজ্জাদের সঙ্গে।  পরে সেই বিয়েও ভেঙে যায়।

ক্যারিয়ারের শুরুতেই অ্যারোমেটিক সাবানের বিজ্ঞাপন দিয়ে তুমুল জনপ্রিয়তা পান রুমানা। এরপর নাটক-চলচ্চিত্রেও কাজ করেন নিয়মিত। সম্প্রতি নিউ ইয়ার্ক-এর একটি ঘরোয়া অনুষ্ঠানে দুই টিভিমুখ বন্যা মির্জা ও রুমানা

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প