বিদেশি শিল্পীদের নিয়ে মাকসুদ ও ঢাকার নতুন অ্যালবাম

বিনোদন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৯, ০০:০৪আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৬:২৮

চলছে নতুন অ্যালবামের কাজ তিন বছর পর নতুন অ্যালবামের ঘোষণা দিলো ব্যান্ড ‘মাকসুদ ও ঢাকা’। গত কয়েকটি অ্যালবামের মতো এখানেও থাকছে বিদেশি শিল্পী। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘গ্লোবাল বাউলিয়ানা’।

যেখানে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও সামাজিক পরিবেশকে প্রাধান্য দেওয়া হবে। ব্যান্ডটির প্রধান মাকসুদ হক বলেন, ‘এ অ্যালবামের কাজ গত তিন বছরেরও বেশি সময় ধরে আমরা করছি। এটি করতে আমার নানা ধরনের বিশ্লেষণ ও গবেষণাও করতে হয়েছে। ইতোমধ্যে ৯টি ট্র্যাকের কাজ শেষ পর্যায়ে আছে। অ্যালবামটিতে ফকির লালন সাঁই থেকে শুরু করে আজম খান বা বব মার্লির শান্তির বার্তাও থাকবে।'

গানগুলোতে রেগে, ব্লুজ, জ্যাজ থেকে দক্ষিণ এশীয় শাস্ত্রীয় সংগীতের স্বাদ থাকছে বলে জানালেন এই তারকা।

মাকসুদ বলেন, ‌‘অ্যালবামে অতিথি গিটার শিল্পী থেকে স্যাক্সোফোন, ট্রমবনসহ বেশ কিছু বাদ্যযন্ত্র ব্যবহৃত হবে। থাকবে আফ্রো-ক্যারিবিয়ান ও ভারতীয় টানও।’

জানা যায়, অ্যালবামে কয়্যারও থাকবে। আর এতে কাজ করেছেন সংগীতশিল্পী এলিটা করিম, শুশারাত জাহান আচল ও সিজে রেসি।
তবে অ্যালবাম প্রকাশের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। প্রথম দফায় তিনটি ভিডিও গান অবমুক্ত করা হবে বলে জানালেন মাকসুদ।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প