আইয়ুব বাচ্চু স্মরণে টিভি আয়োজন

বিনোদন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৯, ০০:০৫আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৪:২১

আইয়ুব বাচ্চু আজ (১৮ অক্টোবর) গিটার ও ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী। দিনটি ঘিরে কয়েকটি টিভি চ্যানেলে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের।

যেখান উঠে এসেছে এই কৃতীর নানা কীর্তি। আইয়ুব বাচ্চুকে নিয়ে আয়োজিত আজকে অনুষ্ঠানগুলো নিচে দেওয়া হলো—

স্মৃতির দহন:

বিকাল ৪টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে তানভীর তারেকের উপস্থাপনায়, জামাল রেজার পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘স্মৃতির দহন’। অনুষ্ঠানে এলআরবির প্রতিষ্ঠাকালীন সদস্য এসআই টুটুল, সাঈদ হাসান স্বপন, লতিফুল ইসলাম শিবলী ও বাপ্পি খান উপস্থিত থেকে স্মৃতিচারণ করবেন। সঙ্গে থাকবে সেই সময়ের কিছু গান। এর পাশাপাশি চ্যানেল আই দুপুর ১২টায় প্রচার করবে ‘আইয়ুব বাচ্চু স্মরণে’ শিরোনামে আরও একটি অনুষ্ঠান।

সেই তুমি:

দেশটিভি আয়োজন করেছে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘সেই তুমি’। ফোয়াদ নাসের বাবুর পরিকল্পনায় এই অনুষ্ঠানে অতিথি হয়েছেন বাপ্পা মজুমদার, দলছুট, মানাম আহমেদ, মাইলস, গীতিকার শহীদ মোহাম্মদ জঙ্গী ও সংগীত শিল্পী এলিটা করিম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেতা আফজাল হোসেন। আলমগীর হোসেনের প্রযোজনায় নির্মিত অনুষ্ঠানটি রাত ৯টা ৪৫ মিনিটে দেশ টিভিতে প্রচার হবে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প