অ্যামাজন প্রাইমে যুক্ত হলো তাদের টেলিছবি

বিনোদন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৯, ২০:৩৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ০০:৪৮

মেহজাবিন, অপূর্ব ও মৌসুমী হামিদ বিশ্বের অন্যতম ভিডিও স্ট্রিমিং সাইট অ্যামাজন প্রাইমে যুক্ত হলো বাংলাদেশের টেলিছবি ‘মনে প্রাণে’।

জাফরীন সাদিয়ার চিত্রনাট্যে অপূর্ব-মেহজাবিন-মৌসুমী হামিদ অভিনীত এই টেলিছবিটি নির্মাণ করেছেন রুবেল হাসান।
রুবেল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অ্যামাজন প্রাইমে আমাদের টেলিছবিটি এখন থেকে বিশ্বব্যাপী দর্শকরা দেখতে পারছেন– এটি সত্যিই গর্বের ও আশাবাদের সংবাদ। আমি মনে করি দেশের নাটক-টেলিছবি বিশ্ব বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য এটি একটি বড় মাধ্যম। সেই মাধ্যমে আমার কাজটি যুক্ত হওয়ায় গর্ব হচ্ছে।’
পরিচালক আরও দাবি করেন, এটাই প্রথম কোনও বাংলাদেশের টেলিছবি, যা যুক্ত হলো অ্যামাজনে।
টেলিছবিটির প্রযোজক ও রচয়িতা জাফরীন সাদিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খুব শিগগিরই আমাদের অনেক কাজ অ্যামাজন ও নেটফ্লিক্সের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করবো। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের নাটক-সিনেমাও এগিয়ে যাবে এভাবে। বিশ্বব্যাপী দর্শকরা আমাদের নাটক-সিনেমাগুলো যেন দেখতে পারেন সে চেষ্টাই করবো ভবিষ্যতে।’
বলে রাখা দরকার, টেলিছবিটি কোনও টিভি চ্যানেলে সম্প্রচার হয়নি। নতুন কাজ হিসেবেই সম্প্রতি এটি উন্মুক্ত হলো অ্যামাজন প্রাইমে।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান