কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা

কুমিল্লা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৯, ০৯:৩১আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১১:৫৮

কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা

আজ ও আগামীকাল (২৫ ও ২৬ অক্টোবর) কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা অনুষ্ঠিত হবে।
সংগীতজ্ঞ শচীন দেব বর্মণের নামে আয়োজিত এই মেলায় থাকছে ১৮টি স্টল। যেখানে শচীনের জীবনীসহ কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য এবং প্রত্ন সম্পদের পরিচিতি তুলে ধরা হবে।
নগরীর শচীন দেব বর্মণের বাড়ির প্রাঙ্গণে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। সভাপতিত্ব করবেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
আয়োজকরা জানান, মেলায় প্রতিদিনই থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন উল্লেখ্য, উপমহাদেশের কালজয়ী সংগীতজ্ঞ শচীন দেব বর্মণ ১৯০৫ সালের ১ অক্টোবর কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় জন্মগ্রহণ করেন। ১৯ বছর বয়সে তিনি চলে যান কলকাতায়। সেখানে ছিলেন ১৯৪৪ সাল পর্যন্ত। ১৯৪৪ সালে তিনি সপরিবারে মুম্বাই চলে যান। মুম্বাই চলচ্চিত্র জগতে শ্রেষ্ঠ সংগীত পরিচালকের মর্যাদাও লাভ করেন। ভারত সরকার তাকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করেন।
শচীন দেব বর্মণ ১৯৭৫ সালের ৩১ অক্টোবরে মৃত্যুবরণ করেন।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প