হতদরিদ্র সেই প্রতিযোগীকে দীপাবলির জন্য নেহার লাখ রুপি উপহার

বিনোদন ডেস্ক
২৭ অক্টোবর ২০১৯, ১৪:৫৩আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১৭:৪৩

নেহা কাক্কার ও দিওয়াস দীপাবলিতে যখন আতশবাজির আলোয় আকাশ রঙিন হয়ে ওঠে, দিওয়াসের জীবন তখনও থাকতো সাদাকালো। জীবনে কখনও দীপোৎসব উদযাপন করা হয়নি তার। দীপাবলিতেও থালাবাসন, হাঁড়ি-পাতিল ধুয়ে সময় কেটেছে এই তরুণের।

‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার ১১তম মৌসুমের সুবাদে দিওয়াসের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। অডিশন রাউন্ডে তার কণ্ঠে ঝাড়খণ্ড রাজ্যের লোকগীতি শুনে প্রশংসা করেছেন সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার। টুইটারে দিওয়াসের প্রতিভার তারিফ করেন তিনি। দিওয়াস

নতুন পর্বে দিওয়াস মঞ্চে আসার পর তার দীপাবলির পরিকল্পনা জানতে চান বিচারকরা। কিন্তু তিনি জানান, ছয় বছর ধরে বাড়ি থেকে দূরে থাকেন। এই লম্বা সময় কারখানার শ্রমিকদের খাওয়ার পর থালাবাসন মেজে রোজগার করেছেন তিনি।

দিওয়াসের মুখে এসব শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন তিন বিচারক আনু মালিক, বিশাল দাড়লানি ও নেহা কাক্কার। এরপর গায়িকা নেহা দীপাবলি উদযাপনের জন্য দিওয়াসকে ১ লাখ রুপি উপহার দেওয়ার কথা জানান।

নেহা বলেছেন, ‘দিওয়াস, আমি চাই আপনি বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করুন। তাদের জন্য উপহার ও নতুন পোশাক কিনে নিয়ে যান। এবার উড়োজাহাজে চড়ে বাড়ি যাওয়ার জন্য বলেন নেহা। তাকে ধন্যবাদ দেন দিওয়াস।

সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রতি শনি ও রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হবে ‘ইন্ডিয়ান আইডল’। উপস্থাপনায় আদিত্য নারায়ণ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেডএল/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প