একসঙ্গে তিন চরিত্রে তাসকিন

বিনোদন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৯, ১৪:৫৫আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৬:৪৭

তাসকিন রহমান ‘আদি’ দিয়ে শুরু হলেও ‘ঢাকা অ্যাটাক’-এর মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা পান অভিনেতা তাসকিন রহমান।

এ ছবিতে বেশ কয়েকটি বেশভূষায় হাজির হন তিনি। এবার এই তরুণ খল অভিনেতা আসছেন একসঙ্গে তিনটি চরিত্র নিয়ে। নতুন এ চলচ্চিত্রের নাম ‘গিরগিটি’। এটি তৈরি করছেন ‘ঢাকা অ্যাটাক’ ছবির অন্যতম সহ-পরিচালক সৌরভ কুণ্ডু। এর চিত্রনাট্য ও সংলাপ করেছেন শাহজাহান সৌরভ।

নির্মাতা সৌরভ কুণ্ডু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে তাসকিনকে একজন জাত অভিনেতা হিসেবে দেখা যাবে। পুরোটাই রহস্যঘেরা। আমরা শিগগিরই ছবির শিল্পী ও কুশলীদের পরিচয় করিয়ে দেবো।’

এদিকে তাসকিন রহমান বলেন, ‘ছবির গল্প খুবই শক্তিশালী ও ব্যতিক্রমী। এমন ভিন্ন ধারার গল্প যদি বছরে ৬টাও রিলিজ পায়, তাহলে দেশের চলচ্চিত্রের চিত্রই বদলে যাবে।’

পরিচালক জানান, আগামী ডিসেম্বর থেকে এর শুটিং শুরু হবে। এরইমধ্যে পাণ্ডুলিপি তৈরি কাজ শেষ পর্যায়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প