বাবার পুরনো গানে মেয়ের নতুন কণ্ঠ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৯, ১৯:৩০আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ২০:২২

আশিকুজ্জামান টুলু বাবা আশিকুজ্জামান টুলুর তৈরি পুরনো গান নতুন করে কণ্ঠে তুললেন তারই মেয়ে রদিয়া।
‘আর্ক’ ব্যান্ডের এই গানটির নাম ‘এমন একটা সময় ছিল’। বাপ্পী খানের কথায়, ব্যান্ড প্রধান আশিকুজ্জামান টুলুর সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন তৎকালীন অন্যতম সদস্য পঞ্চম। নব্বই দশকের শেষের দিকে প্রকাশিত এই গানটি তুমুল জনপ্রিয়তা পায়।
সময়ের ব্যবধানে টুলু আর পঞ্চম দুজনেই এখন ‘আর্ক’ থেকে বাইরে। এরমধ্যে আশিকুজ্জামান টুলু এখন সপরিবারে বসবাস করছেন কানাডায়। সেখানে বসেই নিজের তৈরি গানটি এতবছর পর মেয়ের কণ্ঠে তুলে দিলেন নতুন করে।
গানটি বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উন্মুক্ত হয় গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে। নতুন সংযোজন হলো, মেয়ে রদিয়াকে মডেল করে গানটির ভিডিও নির্মাণ করেন আশিকুজ্জামান টুলু নিজেই।
এমন একটা সময় ছিল:

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প