বাপ্পা-তানিয়া দম্পতির ঘরে আসছে কন্যাসন্তান

বিনোদন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৯, ১৪:৪৪আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১৫:২২

বাপ্পা-তানিয়া দম্পতির ঘরে আসছে কন্যাসন্তান গত বছরের মাঝামাঝি সময়ে বিয়ের সুখবর দেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও মডেল-উপস্থাপিকা তানিয়া হোসাইন। আর এ বছরে দিলেন নতুন অতিথির খবর।
বেশ ঘটা করেই জানান, তাদের ঘর আলো করে আসছে কন্যাসন্তান।
গতকাল (১ নভেম্বর) আয়োজন করা হয় তানিয়ার ‘সাধ’ অনুষ্ঠান। হবু বাবা-মা ও নতুন অতিথিকে শুভেচ্ছা জানাতে এতে উপস্থিত হন তাদের কাছের বন্ধু ও সহকর্মীরা।
তানিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আসলে আমাদের জন্য সত্যি অন্যরকম এক অনুভূতি। ওর মামা-খালারা সবাই নাম ঠিক করছে। বাসাজুড়ে আমরা তার জন্য অপেক্ষা করছি।’
বাপ্পা মজুমদার বলেন, ‘ঘরোয়াভাবে তানিয়া ও আমার শাশুড়ি সাধ আয়োজন করেছিলেন। আমরা সবার কাছে দোয়া নিয়েছি। আশা করছি, ডিসেম্বরে সবাইকে সুখবর দিতে পারব।’
বাপ্পা-তানিয়া দম্পতির ঘরে আসছে কন্যাসন্তান

এদিকে সাধ আয়োজনে উপস্থিত হয়েছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা, এলিটা করিম, সোমনুর মনির কোনাল, নায়িকা মাসুমা রহমান নাবিলা, উপস্থাপক সামিয়া আফরিন প্রমুখ।
গত বছরের ২৩ জুন বিয়ে বন্ধনে আবদ্ধ হন বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন। এর আগে ১৬ মে তাদের বাগদান সম্পন্ন হয়।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প