টাইগারদের কাছে পেয়েই আরবাজ খানের সেলফি

বিনোদন ডেস্ক
০৪ নভেম্বর ২০১৯, ১৫:৫৪আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৯:১৯

আরবাজ খানের সেলফি নিষেধাজ্ঞার কারণে ছিলেন না সাকিব আল হাসান, ছুটিতে তামিম ইকবাল। দুই সিনিয়র ব্যাটসম্যান না থাকলেও ভারত সফরে গিয়ে চমক দেখিয়েছে বাঘা বাহিনী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

রবিবার (৩ নভেম্বর) দিল্লিতে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ভারত বধ করেন তারা। এরপর থেকেই টুইটারে চলছে বাংলাদেশ বন্দনা। এর এতে এবার শামিল হলেন বলিউড অভিনেতা-প্রযোজক আরবাজ খান। তবে তার উচ্ছ্বাস যেন খানিক বেশিই। কারণ, ম্যাচের পরদিনই বাংলাদেশের টাইগারদের সামনে পেয়েছেন তিনি। আর তাই সময় নষ্ট না করে চটজলদি তুলেছেন সেলফিও। সেই ছবিসহ টুইটারে ছিল আরবাজের উচ্ছ্বসিত বক্তব্য।
সঙ্গে মুশফিকুর রহিমের প্রশংসা করতেও ভোলেননি তিনি। লিখেছেন, ‘দেখুন, আমার সঙ্গে বিজয়ী বাংলাদেশি ক্রিকেট দল। মুশফিকুর ছিলেন অবিশ্বাস্য। সামনের দিকে তাকিয়ে আছি। আশা করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আরও আসছে।'

সোমবার (৪ নভেম্বর) দিল্লি বিমানবন্দরে তাদের দেখা পান আরবাজ খান। এর পরপরই টুইটারে সেলফি প্রকাশ করেন তিনি।
আরবাজ খান এখন অভিনয়ের চেয়েও ছবি প্রযোজনাতেই বেশি ব্যস্ত। সামনেই আসছে তার প্রযোজিত চলচ্চিত্র ‌‘দাবাং ৩’। যেখানে বরাবরের মতোই থাকছেন সালমান খান।

উল্লেখ্য, এবার প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সফর করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরে রয়েছে ৩টি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ।
প্রায় এক মাসের এই দীর্ঘ সফরটি শুরু হলো ৩ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। ১৪ নভেম্বর মাঠে গড়াবে প্রথম টেস্ট ও দ্বিতীয় টেস্ট শুরু ২২ নভেম্বর।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প