র‌্যাম্প থেকে চলচ্চিত্রে পা ফেলতে ১০ বছর!

বিনোদন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৯, ১৫:০৫আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৫:০৭

হীরা দেশ-বিদেশের অসংখ্য র‌্যাম্প শো দাপিয়ে বেড়িয়েছেন হীরা। থামেননি এখনও। তবে এবার দেশের এই শীর্ষ র‌্যাম্প মডেল মঞ্চ থেকে পা ফেলেছেন চলচ্চিত্রে। যার জন্য তিনি সময় নিয়েছেন টানা ১০ বছর।
চলচ্চিত্রের নাম ‘বিশ্বসুন্দরী’। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এ ছবিতে হীরাকে দেখা যাবে সিয়ামের বিপরীতে।
লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৮-এর মাধ্যমে যাত্রা শুরুর পর প্রায় এক দশকের বেশি সময় র‌্যাম্প মডেলিংয়ে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন হীরা। হয়েছেন শীর্ষস্থানীয় মডেল। টিভিসি, নাটকে অভিনয়, উপস্থাপনা করলেও বড় পর্দায় অভিষেকের জন্য ছিলো অপেক্ষা। কারণ, মনের মতো কোনও চলচ্চিত্র দিয়েই শুরু করতে চেয়েছিলেন তিনি।
এ ক্ষেত্রে ‘বিশ্বসুন্দরী’ সবকিছু মিলিয়ে ১০-এ ১০ পাবার যোগ্য, এমনটাই মনে করছেন হীরা। তিনি বলেন, ‘‘এ ছবির প্রতিটি চরিত্র গুরুত্বপূর্ণ। যেমন আমি ‘ইমা’ নামের একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছি। চরিত্রের ব্যাপ্তি খুব বেশি নয়, তবে আমার চরিত্রটিকে ঘিরেই পুরো গল্প আবর্তিত হয়েছে। ‘ইমা’ না থাকলে ‘বিশ্বসুন্দরী’র অন্য চরিত্রগুলোর সম্পর্কই তৈরি হতো না। দিদি (চয়নিকা চৌধুরী) যখন প্রথমদিন আমাকে চরিত্রটি সম্পর্কে বললেন, মুগ্ধ হয়েছিলাম। সিয়ামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ছিল দারুণ। খুব দরদ ও পরিশ্রম যোগ করে সিয়াম ও অন্যরা চলচ্চিত্রটিকে কাজ করেছেন। আশা করছি দর্শক অনেকদিন পর মন ছুঁয়ে যাবার মত একটি চলচ্চিত্র পাবেন।’’
হীরা জানান, সুযোগ পেলে ভবিষ্যতেও ভালো মানের চলচ্চিত্রে নিজের সেরাটা তুলে ধরতে চান তিনি।
একটি দৃশ্যে সিয়াম ও হীরা রুম্মান রশীদ খানের লেখা কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে, সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রে আরও দুটি মূল চরিত্রে অভিনয় করেছেন পরীমনি ও চম্পা। আছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, সীমান্ত, সুজনসহ অনেকে।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সব কিছু ঠিক থাকলে আসছে ৬ ডিসেম্বর মুক্তি পেতে পারে ‘বিশ্বসুন্দরী’।  

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প