কনে সেজে রাস্তায় ঘুরছেন তানজিন তিশা!

বিনোদন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৯, ১৫:১০আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৮:৫৬

তিশা ও নিশো কনের সাজে রাতের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তানজিন তিশা। চোখে-মুখে ভয়ের ছাপ। নিজের চারপাশে তাকিয়ে কাউকে খুঁজছেন তিনি।
মুহূর্তেই আফরান নিশো বরের সাজে হাজির। নাটকের শুরুতে দর্শক এটাই ধরে নিতে পারেন যে, বিয়ের আসর থেকে প্রেমিকাকে নিয়ে পালাচ্ছেন এক প্রেমিক। হ্যাঁ, নিশো আর তিশা পালাচ্ছেন ঠিকই, তবে তারা কি আদৌ প্রেমিক-প্রেমিকা? এটা বুঝতে হলে আপনাকে দেখতে হবে পুরো নাটক।
এই সময়ের প্রশংসিত নাটক ‘অনলি মি’-এর গল্পটা এমনই।

গত ৬ নভেম্বর ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। প্রকাশের পরই বেশ সাড়া ফেলে এটি। প্রশংসা আসছে নিশো-তিশার অভিনয়ের। পাশাপাশি ভিউ আসছে বেশ। ইতোমধ্যে এটি দেখা হয়েছে ২ মিলিয়নেরও বেশিবার।

এ প্রসঙ্গে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘‘নাটকের মাধ্যমে আমি দর্শকদের ভিন্নমাত্রার বিনোদন দেওয়ার চেষ্টা করি। এর আগে বেশ ভালো সাড়া পেয়েছি। তবে, ‘অনলি মি’ নাটকটিতে একটু বেশিই সাড়া পাচ্ছি। নিশোর চরিত্রটি অনেকটাই ভিন্ন মাত্রার। যা তার ভক্তদের আনন্দ দিয়েছে।’’

মোশনরক এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে ‘অনলি মি’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি । এতে নিশো-তিশা ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশসহ অনেকে।

নাটকের লিংক:

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
 ‘লাকি ভাস্কর ২’ নিয়ে ফিরছেন দুলকার সালমান
 ‘লাকি ভাস্কর ২’ নিয়ে ফিরছেন দুলকার সালমান
জীবনের কঠিন এক সময়ের গল্প জানালেন সঞ্জয় দত্ত
জীবনের কঠিন এক সময়ের গল্প জানালেন সঞ্জয় দত্ত
রিয়েলিটি শো থেকে নায়ক: রাঘবের প্রথম সিনেমা নিয়ে কী বলছেন দর্শকরা
রিয়েলিটি শো থেকে নায়ক: রাঘবের প্রথম সিনেমা নিয়ে কী বলছেন দর্শকরা
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা