বিজেপি সাংসদের চ্যালেঞ্জে হৃতিকের প্রতিক্রিয়া, ‘এটা কি সত্যি?’

বিনোদন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৩ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৩

বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজের একটি মন্তব্যের ভিডিও দেখে বিস্ময় প্রকাশ করেছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। ‘পিতৃতন্ত্র ভাঙতে’ চাইলে পুরো ‘বন্দে মাতরম’ গেয়ে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বাঁসুরি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে হৃতিকের প্রতিক্রিয়া, ‘হুহ? এটা কি সত্যি? বাহ।’

কংগ্রেসের সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল কমিউনিকেশনের জাতীয় আহ্বায়ক রুচিরা চতুর্বেদী ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেন। সেখানে বাঁসুরিকে বলতে শোনা যায়, ‘আপনি পিতৃতন্ত্র ভাঙতে চান-ঠিক আছে। আমি ক্রিসমাস গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি, পুরো বন্দে মাতরম গাইতেও স্বাচ্ছন্দ্যবোধ করি, এমনকি শিব তাণ্ডবও আবৃত্তি করতে পারি। তাই আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি সত্যিই পিতৃতন্ত্র ভাঙতে চান, তাহলে পুরো ‘বন্দে মাতরম’ গেয়ে দেখান।’

ভিডিওটি হৃতিকের নজরে আসার পর তিনি সেখানে মন্তব্য করেন। তার মন্তব্যটি ইতিমধ্যে ১২ হাজারের বেশি লাইক পেয়েছে। পাশাপাশি শতাধিক প্রতিক্রিয়াও জমা পড়েছে।

তবে বাঁসুরির এই মন্তব্যের পেছনে রয়েছে কয়েক সপ্তাহ আগের একটি রাজনৈতিক বিতর্ক। গত মাসে পুনেতে আয়োজিত ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ‘পিতৃতন্ত্র ভাঙার’ কথা বলেন।

রাহুলের বক্তব্য ছিল, সমাজে এখনও এমন মানসিকতা রয়েছে যেখানে মেয়েদের নিয়ন্ত্রণ করা, নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখা এবং কাজ করতে বাধা দেওয়ার প্রবণতা রয়েছে। অন্যদিকে ছেলেদের তুলনামূলক বেশি স্বাধীনতা দেওয়া হয়। এমন মানসিকতার পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজ থেকে পিতৃতন্ত্রের অবসান ঘটাতে হবে।

রাহুলের সেই বক্তব্যের প্রসঙ্গ টেনেই বাঁসুরি তাকে পুরো ‘বন্দে মাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ দেন। তার বক্তব্যের ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেখানেই হৃতিকের মন্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

/এনআই/
সম্পর্কিত
৬০ বছর রাজনীতি করেও বিজেপির প্রতি কেন অসন্তুষ্ট অমরিন্দর সিং
৬০ বছর রাজনীতি করেও বিজেপির প্রতি কেন অসন্তুষ্ট অমরিন্দর সিং
বাংলাদেশি গায়ককে ভোটের প্রচারে কেন? বিজেপিকে প্রশ্ন মমতা শিবিরের
বাংলাদেশি গায়ককে ভোটের প্রচারে কেন? বিজেপিকে প্রশ্ন মমতা শিবিরের
নন্দীগ্রামে শুভেন্দুর নিহত সহকারীর মাকে প্রার্থী করলো বিজেপি
নন্দীগ্রামে শুভেন্দুর নিহত সহকারীর মাকে প্রার্থী করলো বিজেপি
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০
বিনোদন বিভাগের সর্বশেষ
নেটপাড়ার নতুন ‘ক্রাশ’, কে এই তানিয়া মিশ্রা
নেটপাড়ার নতুন ‘ক্রাশ’, কে এই তানিয়া মিশ্রা
আদালত থেকে বের হয়ে কী বললেন তানজিন তিশা
আদালত থেকে বের হয়ে কী বললেন তানজিন তিশা
সুন্দরবনকে নিয়ে গাইলেন ‘মন জ্বলে’খ্যাত রুপম
সুন্দরবনকে নিয়ে গাইলেন ‘মন জ্বলে’খ্যাত রুপম
গল্পের পটভূমি পরিবর্তন, সালমান শাহর অসমাপ্ত কোন সিনেমায় আমিন খান
গল্পের পটভূমি পরিবর্তন, সালমান শাহর অসমাপ্ত কোন সিনেমায় আমিন খান
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা