গানের ভিডিওতে তাহসান-মালা

বিনোদন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৯, ১৪:২৫আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৬:৪৪

তাহসান ও মালা প্রায় দেড় বছর আগে তৈরি করা হয়েছিল গান ‘আনমনে’। এতে তাহসানের সঙ্গে গেয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী গায়িকা মালা। এর কথা ও সুরও করেছেন এ গায়িকা। 

এবার এটি ভিডিও আকারে অবমুক্ত হতে যাচ্ছে। যেখানে মডেল হিসেবে থাকছেন এই শিল্পীদ্বয়।

বিষয়টি নিয়ে মেলবোর্ন থেকে মালা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক দিন আগেই গানটির রেকর্ডিং করা। এরপর সময় নিয়ে এর কাজ করতে হয়েছে। আমি অস্ট্রেলিয়ায় বাস করায় সময়টা বেশি লেগেছে। অবশেষে এটি অবমুক্ত হচ্ছে।’

জানা যায়, গানটির সংগীতায়োজন করেছেন শাকের রাজা। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

আগামীকাল (১৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে গানটির ভিডিও অবমুক্ত করা হবে বলে জানিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান সিলভার স্ক্রিন প্রডাকশন।

তারা জানায়, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাহসান খান ও সংশ্লিষ্টরা। এছাড়া থাকবেন চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী। সেখান থেকেই ইউটিউবে গানটি রিলিজ করা হবে।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প