তৌহিদ ইথুনের ‘দিন খারাপের দিনে’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৯, ১৬:৪৯আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:৪৩

ভিডিওর একটি দৃশ্যে তৌহিদ ইথুন (মাঝে) নতুন গানচিত্র নিয়ে হাজির হলেন পুলিশ কর্মকর্তা ও কণ্ঠশিল্পী তৌহিদ ইথুন। নাম ‘দিন খারাপের দিনে’।
গানটি লিখেছেন ও সুর করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক শরীফ সিরাজ। সংগীতায়োজন করেছেন কামরুজ্জামান সুজন।
১৪ নভেম্বর টি-মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়া গানটির কথাগুলো এমন—আমার দিন খারাপের দিনে/ তুমি কেমন করে থাকো/ আমি লজ্জা ভেঙে তোমায় মনে রাখি/ তুমি চাওনা কি আর আমায়/ আমি অনেক দূরে থাকি/ তুমি আয়না ভুলে শোন আমি ডাকি...।
প্রেমের আবেগ প্রকাশের দুরন্ত আকাঙ্ক্ষা নিয়ে কাব্যময় কথায় সাজানো গানটি তৌহিদ ইথুন কণ্ঠে তুলেছেন লোকজ সুরে।
গানটি সম্পর্কে তিনি বলেন, ‘এটি ফোক ধারার মেলোডি গান। যেখানে প্রেমিক-প্রেমিকার মনের অব্যক্ত কথাগুলো বলা হয়েছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।’
তৌহিদ ইথুনের কয়েকটি গান এর আগেও ইউটিউবে প্রকাশ পেয়েছে। গানগুলো শ্রোতাদের কাছে প্রশংসিতও হয়।
তৌহিদ ইথুন কর্মস্থলে তৌহিদুল ইসলাম নামেই বেশি পরিচিত। বর্তমানে তিনি কাজ করছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ইউনিটে, অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে।
দিন খারাপের দিনে:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প