ঢাকায় নতুন ঘোষণা দিতে আসছেন দেব!

বিনোদন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৯, ১৩:৫১আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২০:২২

দেব। ছবি- সংগৃহীত আগামী ২৬ নভেম্বর পশ্চিমবঙ্গের ছবি ‘পাসওয়ার্ড’ মুক্তি পাচ্ছে। আর এর প্রচারণায় ঢাকায় আসছেন টলিউডের শীর্ষ নায়ক দেব। তবে শুধু পুরনো ছবির কাজই নয়, থাকছে নতুন ছবির ঘোষণাও!
‘পাসওয়ার্ড’ ছবির পরিবেশক শাপলা মিডিয়াসহ সংশ্লিষ্ট একাধিকজন তেমনটাই জানাচ্ছেন।

জানা যায়, গত ৮ আগস্ট দেবের প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেইনমেন্ট ও বাংলাদেশের শাপলা মিডিয়ার মধ্যে যৌথ প্রযোজনা চলচ্চিত্র বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়। সেই ছবিরই ঘোষণা আসতে যাচ্ছে এবার।
শাপলা মিডিয়ার ম্যানেজার মো. বাদল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেবের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। চলচ্চিত্র নিয়ে বেশ কিছু আলোচনাও হয়েছে। এবার সেই ছবির বিষয়ে ঘোষণাও আসতে পারে।’
এদিকে চুক্তি স্বাক্ষরের বিষয়ে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘দেব সিনেমাপ্রেমী মানুষ। আমিও বাংলাদেশের সিনেমা নিয়ে ভাবি। ঢালিউডকে এগিয়ে নিতে চেষ্টা করছি আমরা। তাই সেভাবেই পরিকল্পনামতো এগোচ্ছি।’ দেব ও  রুক্মিণী

এর আগে দেবের একাধিক চলচ্চিত্র বাংলাদেশে এলেও এবারই প্রথম তিনি ছবি মুক্তি উপলক্ষে ঢাকায় আসছেন। কারণ এটি ছাড়া আরও কিছু পরিকল্পনা রয়েছে তার। দেবের সঙ্গে থাকবেন রুক্মিণী এবং পরিচালক কমলেশ্বর মুখার্জি। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে ‘পাসওয়ার্ড’ আমদানি করে মুক্তি দিচ্ছে শাপলা মিডিয়া। 

/এমআই/এম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প