ইন্দোনেশিয়ায় সাবিলার নতুন ঘর-সংসার!

বিনোদন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৯, ২০:০২আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২২:১১

ইন্দোনেশিয়ায় সাবিলার নতুন ঘর-সংসার! করিডোরে দাঁড়ালে দিগন্ত প্রসারিত ফুলের বাগান। তার ভেতরে লোহার রেলিং এসে ঠেকেছে একটি ঘরে। যেখানে সবকিছু পরিপাটি। আর শুভ্র-সফেদ বিছানায় লাল গোলাপের পাপড়িতে লেখা আই লাভ ইউ!
এটাই আপাতত অভিনেত্রী সাবিলা নূর ও তার বর নেহাল সুনন্দ তাহেরের নতুন ঘর-সংসার।
একটি ভিডিওতে এভাবেই দেখা মিললো তাদের। কারণ, বিয়ের পর সম্প্রতি দিন কয়েকের জন্য ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ঘর বেঁধেছেন তারা।
মূলত এখানেই হচ্ছে এই দম্পতির মধুচন্দ্রিমা। জানা যায়, গত ১২ নভেম্বর বালিতে গিয়েছেন তারা। সেখানেই নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। আর তাদের আনন্দঘন মুহূর্ত মাঝে মধ্যে ইনস্টাগ্রামের শেয়ার করছেন সাবিলা।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর বিয়ে হয় সাবিলা ও নেহালের। নেহাল সুনন্দ তাহের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত। বন্ধুত্ব থেকেই তাদের সম্পর্ক পরিণয়ে গড়ায়। এরপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন তারা।
ইন্দোনেশিয়ায় সাবিলার নতুন ঘর-সংসার!

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর