অবশেষে সেই বান্ধবীকে নিয়ে হাজির হচ্ছেন অর্ণব

বিনোদন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৯, ১৫:১৩আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৮:২০

সুনিধি ও অর্ণব ভারতের গায়িকা সুনিধি নায়েক। শান্তিনিকেতন সূত্রে সংগীতশিল্পী অর্ণবের সঙ্গে পরিচয়। দুজনে চুটিয়ে প্রেম করছেন, এমন খবর চাউর রয়েছে। তবে বরাবরই এ বিষয়ে নীরব তারা।
অবশেষে প্রেম বিষয়েই কথা বলবেন তারা, তবে সেটা কথা আর সুরের সমন্বয়ে। প্রকাশ হতে যাচ্ছে তাদের প্রেমময় গান- ‌‘তবে থাক’।
এর কথাগুলো এমন—‘এই আকাশের রঙ, বাতাসে ছড়ায়/ এই বাতাসের ঝরাপাতা, অলেখা অবেলায়/ আজ প্রণয়ের ফাঁদে গড়া, নীল কৃষ্ণচূড়া/ ভেজা প্রণয়ের নিচে, অভিমান পাহাড়ে চূড়া/ তবে থাক, তবে থাক, লেখা থাক, লেখা থাক/ রোদমাখা আবেগের সুতোটা বাঁধা থাক।
গানটি লিখেছেন মানজুরুল শিবলি।
দ্বৈত এ গানে সুর ও সংগীত করেছেন অর্ণব নিজে। অর্ণব জানালেন, গানটি নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে। আর এতে অর্ণব ও সুনিধির সঙ্গে থাকছেন অভিনেত্রী আফসানা মিমি ও অর্চিতা স্পর্শিয়া।
শাহরিয়ার শাকিলের প্রযোজনায় গানটি প্রকাশ হবে আগামীকাল (২১ নভেম্বর) গানচিলের ব্যানারে।
গানটির টিজার:

এদিকে অর্ণব বেশ কিছু দিন ধরে শান্তিনিকেতন ও পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে কনসার্ট করছেন। যেখানে তার সঙ্গে সবসময় সুনিধি নায়েককে দেখা গেছে। এমনকি সুনিধির সঙ্গে কয়েকটি টিভি অনুষ্ঠানেও উপস্থিত হয়েছিলেন অর্ণব।
সুনিধি প্রসঙ্গে সেখানে অর্ণবের মন্তব্য ছিল, ‘আমরা ভালো বন্ধু। একসঙ্গে গান করি।’ এটুকুই।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প