সালমানের হাতে মাত্র ১০ দিন!

বিনোদন ডেস্ক
১৫ নভেম্বর ২০১৫, ০২:৩০আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ০৫:২১

সালমান সুলতান ছবিতে সুলতানের চরিত্রের জন্য আমার শরীরকে আরও বড় আর ফিট করে তুলতে হবে। দর্শকরা সেখানে আমাকে প্রায় দ্বিগুণ সাইজের দেখতে পাবেন। সেজন্য ইতিমধ্যে আমার প্রশিক্ষণও শুরু হয়ে গেছে’- বলেছেন বলিউড সুপারস্টার সালমান খান।
যশ রাজ ফিল্মসের ‘সুলতান’ ছবিতে কুস্তিগীরের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য শরীর ফিট করে তুলতে সালমানের হাতে সময় রয়েছে আর মাত্র ১০ দিন। তিনি বলেন, “গত তিন সপ্তাহ ধরে ‘প্রেম রতন ধন পায়ো’র প্রমোশনের কাজে ব্যস্ত থাকায় তেমন কিছুই করতে পারিনি। অবশ্য আমি প্রায় পুরোপুরি ফিট হয়ে উঠেছি, শুধু সামান্য ঘষামাজা বাকী। দেখা যাক এই ১০ দিনে কতটা এগুতে পারি।”
হরিয়ানার একজন কুস্তিগীরকে নিয়ে নির্মিতব্য এই ছবির নামভূমিকায় অভিনয় করছেন সালমান।

/এআরসি/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প