ফিরে গেলেন দেবশ্রী

বিনোদন প্রতিবেদক
০৯ নভেম্বর ২০১৫, ০৬:২২আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ০৫:০৬

‘হঠাৎ দেখা’র একটি দৃশ্যে দেবশ্রী রায় টানা চার দিনের শ্যুটিং শেষে রবিবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরেন কলকাতার খ্যাতিমান অভিনেত্রী-রাজনীতিক দেবশ্রী রায়। তার বাংলাদেশ আগমন প্রসঙ্গে সোমবার দুপুরে চ্যানেল আই কার্য্যালয়ে একটি সংবাদ সম্মেলনের কথা থাকলেও অনির্দিষ্ট কারণে সেটি আর হয়নি।
জানা গেছে, বেশ তাড়াহুড়া করেই সোমবার দুপুরের একটি ফ্লাইটে তিনি কলকাতায় ফিরে যান।  
এর আগে গত বুধবার কলকাতার একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। তবে ঢাকায় কয়েক ঘন্টার বিরতি নিয়ে উড়াল দেন চট্টগ্রামে। সেখানের একটি পুরাতন রেলস্টেশনে ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত টানা শ্যুটিংয়ে অংশ নেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতা অবলম্বনে স্বনামে নির্মিত যৌথ প্রযোজনার ছবির অন্যতম চারিত্রে তিনি অভিনয় করেন এসময়। আর এতে দেবশ্রীর সঙ্গে জুটি বাঁধলেন ঢাকার অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন। ছবিটির অর্ধেক শ্যুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। বাকি অংশের কাজ হবে কলকাতায়।

ঢাকার ইমপ্রেস টেলিফিল্ম ও কলকাতার রেশমী পিকচার্সের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে। এর বাকী অংশের শ্যুটিং হবে কলকাতায়। কলকাতার রেশমী মিত্রের সঙ্গে ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন ঢাকার শাহাদাৎ হোসেন বিদ্যুৎ। আগামী ২৫ বৈশাখ বিশ্বকবির জয়ন্তীতে দুই বাংলায় একসঙ্গে মুক্তি দেওয়ার কথা রয়েছে ছবিটির।

‘হঠাৎ দেখা’র একটি দৃশ্যে দেবশ্রী রায়

 

ছবি: বাংলা ট্রিবিউন

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প