চলে গেলেন পীযূষ গঙ্গোপাধ্যায়

বিনোদন ডেস্ক
২৫ অক্টোবর ২০১৫, ১১:৪৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ০৫:১৭

পীযূষ গঙ্গোপাধ্যায়

পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে চলে গেলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। শনিবার ভারতের স্থানীয় সময় রাত ২টা ৫৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তার মৃত্যু হয়।

২০ অক্টোবর দুর্গাপূজার সপ্তমীর দিন সন্ধ্যায় নিজে গাড়ি চালিয়ে হাওড়ায় যাচ্ছিলেন পীযূষ। তার সঙ্গে সামনের আসনেই ছিলেন নৃত্যশিল্পী মালবিকা সেন। সাঁতরাগাছি সেতুতে একটি লরির সঙ্গে সংঘর্ষে গাড়িটি একেবারে দুমড়ে যায়। মালবিকাকে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত পীযূষের অবস্থার উন্নতি হয়নি।

তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সঙ্কটজনক। দক্ষিণ কলকাতার যে নার্সিংহোমে তিনি ভর্তি ছিলেন সেখানকার চিকিৎসকেরা শনিবার সন্ধ্যায় জানিয়েছিলেন, ভেন্টিলেশনে থাকা সত্ত্বেও তার শ্বাসকষ্ট হচ্ছিল। রক্তচাপ যথেষ্ট কম ছিল তার। সঙ্গে ছিল প্রচণ্ড জ্বর। যকৃৎসহ বিভিন্ন অঙ্গ ভালোভাবে কাজ করছিল না।

নার্সিংহোমের পক্ষ থেকে জানানো হয়েছে, পীযূষের ডান হাত, ডান পা এবং বুকের ডানদিকের পাঁচটি পাঁজর ভেঙে গিয়েছিল। মারাত্মক চোট ছিল মুখের দু’পাশে ও কপালে। প্রচুর রক্তপাত হওয়ায় এবং হাড় ভেঙে অস্থিমজ্জা রক্তে মিশে যাওয়ায় রক্তে সংক্রমণ বাড়ছিল।

রবিবার সকালেই ময়নাতদন্তের জন্য তার মরদেহ কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সময় বেলা সাড়ে ১২টা নাগাদ পীযূষের মরদেহ নিয়ে যাওয়া হয় তার বাড়িতে। দুপুর ২টার দিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় টেকনিশিয়ান স্টুডিওতে। সেখান থেকে তার শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার কথা রয়েছে কেওড়াতলা মহাশশ্মানে।

অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায় মৃত্যুর আগ পর্যন্ত বেশ কিছু ছবি ও অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন। এখনও তার অভিনীত বেশ কটি সিরিয়াল চলছে কলাকাতার বিভিন্ন টিভি চ্যানেলে। বিশেষকরে স্টার জলসার প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক ‘জল নূপুর’ এ ‘অমর্ত্য’ চরিত্রে অভিনয় করছিলেন তিনি। এর আগে ‘এন্টনি কবিয়াল’ এর রিমেকে উত্তমকুমারের বিকল্প অভিনয় করে খ্যাতি পান এই অভিনেতা।

এদিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরেই  তাকে দেখতে হাসপাতালে ছুটে যান কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেতার অকাল মৃত্যুতে মমতা শোক প্রকাশ করেছেন।

সূত্র: আনন্দবাজার ও কলকাতা প্রতিনিধি।

/এসটি/এমএম/

 

 

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প