বাস্তবেই আবার বিয়ের পিঁড়িতে!

ওয়ালিউল মুক্তা।।
২১ নভেম্বর ২০১৫, ১৯:২০আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ০৬:২৩

wed01 নাটকের দৃশ্য নয়, বাস্তব জীবনেই আবার বিয়ের পিঁড়িতে বসেছেন তারকা দম্পতি রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি! এর আগে রীতিমতো গায়েহলুদ হয়েছে। সেখানে আমন্ত্রিত অতিথিরা তাদের গায়ে হলুদ দিয়েছেন, মিষ্টিমুখ করিয়েছেন।

আর এ অতিথিদের তালিকায় ছিলেন মৌসুমী নাগ, সোয়েব ইসলাম, দীপা খন্দকার, শাহেদ আলীসহ মিডিয়ার আরও কয়েকজন শিল্পী। শুধু তাই নয়, এ দম্পতির দুই ছেলেরাও উপস্থিত ছিলেন বিয়ের আসরে। আর এ বিয়ের ঘটক হিসেবে ছিলেন অভিনয়শিল্পী তাহমিনা সুলতানা মৌ। গায়েহলুদে ছেলেরা নিয়ম করে পাঞ্জাবি আর মেয়েরা পরেছিলেন হলুদ শাড়ি।

কেন এই বিয়ে? প্রশ্ন করতেই রহমত আলী বাংলা ট্রিবিউনকে বললেন, ‘জোর করে আবার আমাদের বিয়ে দিল মৌ! তার বাসায় গায়েহলুদের আয়োজন করা হয়েছিল। সেখানেই লোকজন গায়ে-গালে হলুদ মাখিয়ে দিল। এরপর…’

wed02

হ্যাঁ, এরপর মিষ্টি, মুখ ও মালাবদল সবই হয়েছে রহমত-জলি জুটির। আর আগত অতিথিদের জন্য গান, আড্ডা, বৌভাত এমনকি পান-সুপারিরও সু-ব্যবস্থা ছিল।

১৯ নভেম্বর সন্ধ্যায় ছিল গায়ে হলুদ আর ২০ নভেম্বর বিয়ে। বিয়েতে কী  উপহার পেলেন? জবাবে রহমত আলী বলেন, ‘‘মানুষের ভালোবাসা। পঁচিশ বছরের এই সংসারে তাদের সবার ভালোবাসায় পূর্ণ। এদিন ছিল আমাদের সংসারের রজত জয়ন্তী। তাই এই ‘বিয়ে বিয়ে’ খেলা।’’

wed03

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প