ইউটু ব্যান্ডের সঙ্গে এআর রাহমানের গান ‘অহিংসা’

বিনোদন ডেস্ক
২৩ নভেম্বর ২০১৯, ০০:০৬আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০০:০৬

(বাঁ থেকে) দ্য এজ, বোনো ও এআর রাহমান ভারতের অস্কারজয়ী সুরস্রষ্টা এআর রাহমান আবারও পাশ্চাত্য সংগীতশিল্পীদের সঙ্গে জোট বেঁধেছেন। এবার বিখ্যাত আইরিশ ব্যান্ড ইউটু’র সঙ্গে মিলে একটি গান তৈরি করছেন তিনি। এর শিরোনাম ‘অহিংসা’।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এআর রাহমান গানের প্রথম দুই লাইন শেয়ার করেছেন, ‘আই’ল মিট ইউ হোয়্যার দেয়ার ইজ নো স্লিপিং, বাট উই ওয়েক আপ টু ড্রিম...। ইউটুর সঙ্গে আমার যৌথ কাজ অহিংসা।’
গানের শুরুতে শোনা যায়, তামিল ভাষায় গাইছেন এআর রাহমানের দুই মেয়ে খাতিজা ও রহিমা। এরপর আসে ইউটু ব্যান্ডের গায়ক বোনোর গায়কী।

আগামী ১৫ ডিসেম্বর ভারতে প্রথমবার সংগীত পরিবেশন করবে ইউটু। ডিওয়াই পাটিল স্পোর্টস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। তারা ভারতে পা রাখার আগেই নতুন গানটি প্রকাশ হবে।
সূত্র: বলিউড হাঙ্গামা

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প