‘গল্পটা যত প্রেমের, ততোধিক বিদ্রোহের’

বিনোদন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৯, ১৬:৪২আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৭:৪৯

একটি দৃশ্যে তিশা ও অপূর্ব রাজধানীর অভিজাত এক শাড়ির দোকানে সেলসগার্ল হিসেবে কাজ করছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা!
এদিকে সেই দোকানে শাড়ি কিনতে গিয়ে তিশার সঙ্গে দেখা হয়ে যায় আরেক জনপ্রিয় অভিনেতা অপূর্বর!
এমনই একটি ঘটনার মধ্য দিয়ে শুরু হয় সময়ের অন্যতম সফল জুটি অপূর্ব-তিশার নতুন নাটক ‘ভালোবাসা তুই’-এর চিত্রনাট্য। গেল সপ্তাহে শুটিং শেষ হওয়া এই নাটকটি নির্মাণ করেছেন এসআর মজুমদার।
ব্রাত্য রায়ের গল্পে এটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। সিএমভি’র ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু।
নির্মাতা জানান, গল্পটি প্রেমের কিন্তু নির্যাসটুকু একটি মেয়ের একক লড়াইয়ের। সেই মেয়েটি হচ্ছেন তানজিন তিশা। যিনি মফস্বল শহর থেকে রাজধানীতে পালিয়ে এসে জীবনের দায়ে পড়াশোনার পাশাপাশি বেছে নেন সেলসগার্লের জীবন। এখানেও টিকতে না পেরে ফিরে যান গ্রামে।
যুদ্ধ শেষে বিজয়ের বেশে ফিরে আসেন ফের শহরে, যেখানে অপেক্ষায় থাকেন তার প্রেমিক অপূর্ব।
নাটকটি সম্পর্কে তানজিন তিশার ভাষ্য এমন, ‘গল্পটা যত প্রেমের, ততোধিক বিদ্রোহের। যেখানে একটা বার্তা আছে। বার্তাটি হলো, নিজের যুদ্ধটা আসলে নিজেকেই করতে হয়। এই নাটকটিতে কাজ করে তৃপ্তি পেয়েছি।’
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, আসছে ডিসেম্বর মাসে বিশেষ এই নাটকটি সম্প্রচার হবে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে। একইদিনে সেটি উন্মুক্ত হবে সিএমভি ড্রামা নামের ইউটিউব চ্যানেলে।
নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, আনন্দ খালেদ, তনুশ্রী তন্বী, সাব্বির চৌধুরী প্রমুখ।

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প