আবারও প্রসেনজিতকে নিয়ে আসছেন গৌতম ঘোষ

বিনোদন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৯, ১৭:৫৮আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১৮:৫৬

গৌতম ঘোষ ও প্রসেনজিৎ ভারতীয় নন্দিত নির্মাতা গৌতম ঘোষের বাংলাদেশ মিশন শুরু হয় ২০১০ সালে, ‘মনের মানুষ’ ছবিটি দিয়ে। যেখানে প্রধান চরিত্রে কাজ করেছেন প্রজেনজিৎ।
বাংলাদেশ মিশন মানে, দেশের গল্প নিয়ে যৌথ প্রযোজনার নির্মাণ প্রক্রিয়া। একই ধারায় গৌতম ঘোষ ২০১৬ সালে নির্মাণ করেছিলেন ‘শঙ্খচিল’। সেখানেও নায়ক হিসেবে ছিলেন কলকাতার অন্যতম নায়ক প্রসেনজিৎ।
নতুন খবর হলো, একই নায়ককে নিয়ে আবারও যৌথ প্রযোজনার ছবি নির্মাণের উদ্যোগ নিলেন এই নির্মাতা। আর নায়িকা হিসেবে কে থাকবেন তা এখনও চূড়ান্ত নয়।
তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ থেকেই একজন অভিনেত্রীকে নেওয়া হবে। এছাড়াও থাকবেন দুই বাংলার কয়েকজন শিল্পী।
ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, গৌতম ঘোষ এখন কাজ করছেন ভারত-ইউরোপের একটি প্রজেক্ট নিয়ে। এটির পরপরই বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার নতুন চলচ্চিত্র নিয়ে বিস্তারিত কথা বলবেন, শুরু করবেন শুটিং।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প