দুস্থ শিশুদের জন্য প্রিয়তির অভিনব ভাবনা

বিনোদন প্রতিবেদক।।
০৩ ডিসেম্বর ২০১৫, ১২:০০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৫:৩০

Miss Ireland Priyoti বাংলাদেশের মেয়ে ‘মিজ আয়ারল্যান্ড’খ্যাত প্রিয়তি দুস্থ শিশুদের পাশে থাকার অনুরোধ করেছেন। তবে তা ভিন্ন এক উপায়ে। ঘোষণাটা ফেসবুককেন্দ্রিক। জানিয়েছেন, ফেসবুকে সেই সব মানুষ তার বন্ধু হতে পারবে, যারা দেশের গরীব শিশুদের পাশে থাকবে।
এক ফেসবুক বার্তায় প্রিয়তি বলেন, ‘শ্যুটিং এর ফাঁকে ফেসবুক এ একটু চোখ বুলাতে এসেছিলাম; দেখি, আবারও মেসেজের লম্বা একটা তালিকা। কিন্তু সবারই এক-ই চাওয়া - ফ্রেন্ডলিস্টে যুক্ত হওয়া।’
তাই প্রিয়তি নতুন একটি শর্ত জুড়ে দিয়েছেন, ‘আমার ফেসবুক লিস্ট থাকা সম্ভব হবে যদি ছোট কাজ করতে তারা রাজি হয়। সেটা হল, বাংলাদেশে একটি গরিব বাচ্চার পড়াশোনা করার খরচের স্পন্সর হয় যদি কেউ। মাসিক সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সামর্থ্য অনুযায়ী যে যাই পারবেন তাদের পেছনে খরচ করবেন।’
আর এটা করলে প্রিয়তি কথা দিয়েছেন, এমন মহান ব্যক্তিদের তিনি নিজেই বন্ধু তালিকায় যুক্ত করে নেবেন।
এদিকে প্রিয়তি এখন আয়ারল্যান্ডে কায়রন ডেভিস পরিচালিত ‘চু চুলেন’ ছবিতে কাজ করছেন। এর আগে একই পরিচালকের ‘ওয়ান্ডারল্যান্ড’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়া সম্প্রতি জ্যামাইকাতে অনুষ্ঠিত  ‘মিজ আর্থ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি প্রথম রানার্সআপ হয়েছেন।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প