পুরনো টিম নিয়ে নতুন সিনেমা!

বিনোদন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৯, ১৫:১১আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৬

সূচনা, অঞ্জন আইচ ও ইমন নাট্যনির্মাতা অঞ্জন আইচ মাস দুয়েক আগে নির্মাণ করেছেন প্রথম ছবি ‘আগামীকাল’। ছবিটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ইমন, জাকিয়া বারী মম ও সূচনা আজাদ। ছবিটি এখন সম্পাদনার টেবিলে।
জাকিয়া বারী মম তবে সেটি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করার আগেই নির্মাতা ঘোষণা দিলেন আরেক ছবির। নাম ‘কানামাছি’। প্রথমটির মতো দ্বিতীয় ছবিটিতেও প্রধান তিন চরিত্রে থাকছেন তারা তিন জন। সচরাচর যেমনটা ঘটে না।
ইমন, মম আর সূচনার সঙ্গে এবার বিশেষ একটি চরিত্রে যুক্ত হলেন আ খ ম হাসান।
সম্প্রতি এই চার জনই ‘কানামাছি’র জন্য কাগজে-কলমে চুক্তিবদ্ধ হয়েছেন। এমনটাই জানান নির্মাতা অঞ্জন আইচ। তিনি বলেন, ‘এটি হবে কমেডি ধাঁচের ছবি। গল্পে দেখা যাবে, ইমন তার সাবেক প্রেমিকা সূচনার পিছু পিছু নেপাল চলে যান। এরপর সেখানে ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা।’
গল্পের প্রয়োজনে ছবিটির বেশিরভাগ শুটিং হবে নেপালে।
পুরনো টিম নিয়ে ফের ছবি নির্মাণ প্রসঙ্গে অঞ্জন আইচ বলেন, ‘‘আমার আগের ছবি ‘আগামীকাল’-এ ইমন-সূচনা-মম ছিলেন। তাদের সঙ্গে কাজ করে খুব আরাম পেয়েছি। সেজন্য প্রায় একই টিম নিয়ে আবার কাজ করতে যাচ্ছি। ফেব্রুয়ারি নাগাদ শুটিং শুরু করতে চাই। এখন চিত্রনাট্যের কাজ চলছে।’  
বিডি বক্স মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘কানামাছি’ প্রসঙ্গে নায়ক ইমন বলেন, ‘সবচেয়ে বড় কথা, প্রায় একই টিম নিয়ে স্বল্পবিরতির পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছি। এবারের গল্পের থিমটাও বেশ। শুনেই আমার মজা লেগেছে। কমেডি ঘরানার গল্প হলেও এতে বিশেষ কিছু বার্তা থাকবে।’
নির্মাতা জানান ‘আগামীকাল’ ছবিটি মুক্তি পাবে নতুন বছরের প্রথমার্ধে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প