বাপ্পা-তানিয়ার ঘরে এলো সত্যিকারের পরী

বিনোদন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৯, ১২:২৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৭:১৫

মায়ের কোলে পরী, মুগ্ধ হয়ে দেখছেন বাবা জানেন তো, সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় গান ‘পরী’। এতোদিন সেই পরীকে গানে-গল্পে মেঘের ভাঁজে ভাসিয়েছেন তিনি।
এবার বাস্তবেই পরীর দেখা পেলেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও মডেল-উপস্থাপিকা তানিয়া হোসাইন। তাদের কোলজুড়ে এলো নতুন অতিথি কিংবা সত্যিকারের পরী।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পৃথিবীর আলোয় চোখ মেলেছে ফুটফুটে এক কন্যা সন্তান। কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন, মা ও সন্তান- দুজনেই সুস্থ আছেন। বাসায় ফিরতে পারবেন দ্রুত সময়ের মধ্যেই।
স্বাভাবিক, কন্যাকে পেয়ে বাপ্পা উচ্ছ্বসিত। জানালেন, আগেই মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন এই তারকা দম্পতি। যেটির ঘোষণা দিলেন আজই।
বাংলা ট্রিবিউনকে বাপ্পা মজুমদার জানান, কন্যার নাম রেখেছেন অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা। বলেন, ‘এই সুখ, প্রকাশের ভাষা নেই। শুধু এটুকু বলছি, আপনাদের সবার আশীর্বাদে আমরা মা-বাবা হয়েছি। তানিয়া ও পরী- দুজনেই ভালো আছে।’
বাপ্পা এটুকুও জানান, কন্যার আনুষ্ঠানিক নাম অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা হলেও, তারা ডাকবেন ‘পরী’ নামে!
গত বছরের (২০১৮) ২৩ জুন বিয়ে বন্ধনে আবদ্ধ হন বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন। এর আগে ১৬ মে তাদের বাগদান সম্পন্ন হয়।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প