শেষ মুহূর্তে এলো ‘মায়া’র ট্রেলার (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৯, ১৪:৫০আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৯

প্রাণ রায় ও জ্যোতি জ্যোতিকা জ্যোতি অভিনীত চলচ্চিত্র ‘মায়া দ্য লস্ট মাদার’ মুক্তি পাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। আর প্রেক্ষাগৃহে যাওয়ার একেবারে শেষ মুহূর্তে এলো এর ট্রেলার।

গতকাল ২২ ডিসেম্বর জি সিরিজের ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত করা হয়। প্রকাশের পরপরই বেশ প্রশংসা পাচ্ছে ট্রেলারটি। ইউটিউব ও ফেসবুকের কমেন্টে দর্শকদের স্তুতিবাক্য দেখা যাচ্ছে।

মাসুদ পথিক পরিচালিত এ ছবিটির গত ৩ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।
এদিকে ট্রেলার নিয়ে জ্যোতি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দর্শকদের এমন মন্তব্য দেখে খুব ভালো লাগছে। আমি চাই ২৭ ডিসেম্বর সিনেমা হলে পুরো ছবিটি তারা দেখুক।’

সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি।
ছবির শুটিং শুরু হয় চলতি বছর ২০ ফেব্রুয়ারি। এই ডিসেম্বরেই এটি মুক্তির কথা।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মায়া, দ্য লস্ট মাদার’ ছবিটি।
এতে জ্যোতিকা জ্যোতি ছাড়াও অভিনয় করেছেন মুমতাজ সরকার (কলকাতা), প্রাণ রায়, দেবাশীষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরীসহ অনেক।
ট্রেলার:

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প