নির্মাতা সাইফ চন্দনের চার ছবি!

বিনোদন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৯, ১৬:২০আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৫১

সাইফ চন্দন বাজার মন্দা। ঢাকাই সিনেমা নিয়ে চারপাশে চলছে হতাশার গল্প। বিএফডিসির মূল ফটকে তালা ঝুলবে কবে—সেই প্রহরও গুনছেন অনেকে!
এমন পরিস্থিতিতে মাত্র তিন ছবি বয়সী তরুণ নির্মাতা সাইফ চন্দন উদ্যোগ নিলেন টানা চারটি ছবি নির্মাণের! এরমধ্যে প্রথম ছবি ‘ওস্তাদ’-এর শুটিং শেষ করেছেন অর্ধেক। জানুয়ারি মাসেই পুরো শুটিং শেষ করবেন বলে জানান তিনি।
ফেরারি ফরহাদের চিত্রনাট্যে ফিল্ম ওয়ার্ল্ড-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন মোহাম্মদ নিপ্পন। এতে অভিনয় করেছেন রোশান, উষ্ণ, মিমি, তাসকিন, রিপা, শানুশিবা, ডন, সিনহা, অলংকার, স্বাধীন, তানভীর, সাইফসহ অনেকে।
এদিকে অন্য তিন ছবির মধ্যে রয়েছে, যথাক্রমে ‘মন্ত্র’, ‘কাপ্তান’ ও ‘কয়লা’। যেগুলো নতুন বছরের মে মাসের মধ্যে শেষ করার কথা জানালেন তিনি।
এরমধ্যে গুছিয়ে নিয়েছেন ‘মন্ত্র’ সিনেমার চিত্রনাট্য ও প্রাথমিক কাজ। চলছে শিল্পী তালিকা তৈরির প্রক্রিয়া। ফেব্রুয়ারি মাস থেকে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তার।
চন্দন বলেন, ‘এই ছবিটি টানা শুটিংয়ের মাধ্যমে শেষ করার ইচ্ছে রয়েছে আমার।’
‘মন্ত্র’র কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন মাসুম রেজা। আরবিএস টেক-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন।
এছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে আরও দুটি ছবির নাম নিবন্ধন করেছেন সাইফ চন্দন। ছবি দুটি হলো ‘কাপ্তান’ ও ‘কয়লা’। জানান, ২০২০ সালের মার্চ ও মে মাসে এই দুই ছবির শুটিং করবেন তিনি। চলছে সেই মাফিক প্রস্তুতি।
সাইফ চন্দন বলেন, ‘প্রাথমিকভাবে প্রতিটি ছবির শুটিং শিডিউল আলাদাভাবে গুছিয়ে রাখছি। আমি চাইছি টানা একটি ছবি শেষ করে আরেকটিতে হাত দিতে। এরজন্য গড়ে তুলতে হচ্ছে বড় ও দক্ষ একটি শুটিং টিম। যাতে প্রতিটা ছবিকেই আলাদাভাবে গুরুত্ব দিতে পারি। তাছাড়া প্রতিটি ছবির গল্প ও প্রেজেন্টেশন আলাদা করার চেষ্টা রয়েছে আমাদের। জানি, চ্যালেঞ্জটা একটু বেশি! আল্লাহ ভরসা।’
সাইফ চন্দন পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘আব্বাস’। এর আগে তিনি নির্মাণ করেছিলেন ‘ছেলেটি আবোল-তাবোল মেয়েটি পাগল পাগল’ ও ‘টার্গেট’।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
অফিসের জায়গা বিক্রি করেই মাধুরীর লাভ ৪ কোটি রুপি
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
শিক্ষকদের ‘অসম্মান’ করতেন ভূমি, জানালেন প্রাক্তন শিক্ষিকা
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন ব্রেট লি
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গাইবেন যারা
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গাইবেন যারা