‘পাগল করে, আদর করে’—নতুন একটি গানের শিরোনাম। এর মিউজিক ভিডিওতে মডেল হলেন নায়লা নাঈম। এতে তাকে পশুপ্রেমী হিসেবে পাওয়া যাবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইউটিউবে অবমুক্ত হয়েছে এটি। এতে তার সঙ্গে মডেল হয়েছেন সাইফ খাঁন।
নতুন গানটি সুর করেছেন কলকাতার অধ্যায়ন ধারা। তার সঙ্গে মিলে এর কথা লিখেছেন জাহিদ আকবর। এটি গেয়েছেন কলকাতার সৌভিক কবি।
শ্রীমঙ্গলের নভেম ইকো রিসোর্ট ও কালিঘাট চা বাগানে মিউজিক ভিডিওটির চিত্রায়ণ হয়েছে। এটি পরিচালনা করেছে অনন্য মামুন টিম। প্রযোজনায় সেলিব্রেটি প্রোডাকশন।
এর আগে বেশ কিছু মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নায়লা নাঈম। চলচ্চিত্রের গানেও নেচেছেন। পাশাপাশি রাজধানীতে দন্ত চিকিৎসক হিসেবে কাজ করে থাকেন তিনি।



