পুরস্কারটি দর্শকদের উৎসর্গ করলাম: হানিফ সংকেত

বিনোদন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৯, ০০:০৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০০:২৫

হানিফ সংকেত ভিডিও দেখার জনপ্রিয় মাধ্যম ইউটিউবের ‘গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ পেলো ফাগুন অডিও ভিশন। এর কর্ণধার নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত। ১০ লাখ সাবস্ক্রাইব হওয়ায় এই স্বীকৃতি পেলো তার চ্যানেল।

২০১৬ সালের শেষের দিকে ফাগুন অডিও ভিশনের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট দেওয়া শুরু হয়। ২০১৯ সাল পর্যন্ত ১৪৫টি ভিডিও আপলোড করে স্বল্প সময়ের ব্যবধানে চ্যানেলটির সাবস্ক্রাইবার ১০ লাখের ঘর পেরিয়ে গেছে।

ফাগুন অডিও ভিশনের এই অর্জন প্রসঙ্গে গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত বলেন, “অনেক চ্যানেলের ভিড়ে এখনও ফাগুন অডিও ভিশনের অনুষ্ঠান বিশেষ করে ‘ইত্যাদি’ দর্শক পছন্দের শীর্ষে রয়েছে। সেটা যেমন টিভিতে, তেমনই ভার্চুয়াল মিডিয়ায়। আমাদের প্রতিষ্ঠানের ‘গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ অর্জন প্রমাণ করলো, ইউটিউবেও দেশ-বিদেশের লাখ লাখ দর্শকের কাছে ‘ইত্যাদি’ প্রিয়। আমরা মনে করি, পুরস্কারটি দর্শকদের ভালোবাসার বহিঃপ্রকাশ। তাই এটি দর্শকদের উৎসর্গ করলাম। আমরা সবসময়ই দর্শকদের প্রাধান্য দিয়েছি। দর্শকদের রায়ই আমাদের কাছে চূড়ান্ত। দর্শকরা সবসময়ই আমাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা করেছেন, আমাদের বিশ্বাস ভবিষ্যতেও এগুলো অব্যাহত থাকবে।”

হানিফ সংকেত মনে করেন, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য দীর্ঘ সময়ের যেমন প্রয়োজন হয় না, তেমনি হাজার হাজার বা শত শত কন্টেন্টও দরকার হয় না। তার মন্তব্য, ‘দর্শক গ্রহণযোগ্য মানসম্মত ও বিশ্বাসযোগ্য কন্টেন্ট বা বিষয় প্রয়োজন। স্বল্প সময়ে ফাগুন অডিও ভিশনের গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড অর্জনই এর প্রমাণ।’

ফাগুন অডিও ভিশন দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাণ প্রতিষ্ঠান। আশির দশক থেকে টেলিভিশনের জন্য অনুষ্ঠান নির্মাণ করে আসছে। দীর্ঘ ৩২ বছর ধরে এই প্রতিষ্ঠান থেকে সাজানো হচ্ছে দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।

এছাড়া বিশেষ দিন উপলক্ষেই অনুষ্ঠান নির্মাণ করে থাকে ফাগুন অডিও ভিশন। এ তালিকায় রয়েছে প্রতি বছর দুই ঈদে দুটি নাটক, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে ‘সূর্যোদয়ের গান’ ও মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’ এবং এটিএন বাংলার জন্য নাটকীয় উপস্থাপনায় ব্যতিক্রম ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’।

/এমএম/জেএইচ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প