ইমরান ও পলক মুচ্ছালের গানে অপূর্ব-তানজিন তিশা (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৯, ১৬:২১আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৮:১১

ইমরান মাহমুদুল ও পলক মুচ্ছাল। বাংলাদেশ ও ভারতের অন্যতম দুই জনপ্রিয় সংগীতশিল্পী। এর আগে ‘সবাই চলে যাবে’ শিরোনামের গান দিয়ে যারা দুজন মুগ্ধতা ছড়িয়েছেন দুই বাংলায়।

সেই ধারাবাহিকতায় এবার দুজনে হাজির হলেন ‘কেন এতো ভাবছো’ নামের একটি গান নিয়ে। প্রথমটির মতো এই গানটিও লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল।
শনিবার (২৮ ডিসেম্বর) গানটির একটি এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ পেয়েছে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে। যেখানে গানটির গল্পের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি অপূর্ব ও তানজিন তিশাকে। এটি নির্মাণ করেছেন মহিদুল মহিম।
গানটি প্রকাশ প্রসঙ্গে এর সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল বলেন, ‘‘বলিউডের পলক মুচ্ছালকে নিয়ে গান করার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম! কারণ সে আমার অনেক প্রিয় একজন শিল্পী। তাছাড়া এর আগে সে বাংলাদেশের জন্য কোনও গান করেনি। জুলফিকার রাসেল ভাইয়ার গীতিকবিতা এবং উদ্যোগেই এটি সম্ভব হয়েছে। আমরা তিনজনে মিলে দুটি গান করেছি। যারমধ্যে ‘সবাই চলে যাবে’ গানটি দারুণ প্রশংসা পেয়েছে। আমার বিশ্বাস ‘কেন এতো ভাবছো’ গানটিও সবাইকে মুগ্ধ করবে একইভাবে।’’
বলিউডের ‘আশিকি-টু’ ছবির ‘চাহু ম্যায় ইয়া না’ এবং ‘মেরি আশিকি’, ‘খামোশিয়া’ ছবির ‘বাতে ইয়ে কাভি না’, ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির শিরোনাম গানসহ এমন অনেক জনপ্রিয় গানের গায়িকা পলক মুচ্ছাল।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প