ফারুকী-নওয়াজুদ্দিনের ‌শুটিং শেষ

বিনোদন ডেস্ক
০৫ জানুয়ারি ২০২০, ১৪:১৮আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৯:১২

শুটিংয়ের ফাঁকে নির্মাতা ফারুকীর সাথে অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি, মেগান মিশেল ও প্রযোজক নুসরাত ইমরোজ তিশা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‌‌‘‘নো ল্যান্ড’স ম্যান’’-এর শুটিং শেষ হলো। ছবিটির অভিনেতা ও সহ-প্রযোজক বলিউডের নওয়াজুদ্দিন সিদ্দিকি ইনস্টাগ্রামে খবরটি প্রকাশ করেছেন। অনেকে তাকে মন্তব্যে শুভকামনা জানান।
একইসঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পুরো ইউনিটের একটি ছবি শেয়ার করেছেন নওয়াজ। এতে ফারুকী-নুসরাত ইমরোজ তিশা দম্পতি ছাড়াও আছেন কলাকুশলীরা। সবাইকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছে স্থিরচিত্রে।
নওয়াজ লিখেছেন, ‘‘নিউ ইয়র্ক ও সিডনিতে ‘‘নো ল্যান্ড’স ম্যান’’ ছবির শুটিং শেষ হলো। প্রাণবন্ত একটি ইউনিটের সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হলো। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।’’
ইনস্টাগ্রামের ক্যাপশনে ফারুকীকে ট্যাগ করেছেন ভারতীয় এই অভিনেতা। পাশাপাশি ছবিটির নাম হ্যাশট্যাগ দিয়েছেন।
শুটিংয়ে ফারুকীর, নওয়াজুদ্দিন সিদ্দিকি ও মেগান মিশেল (ডানে) ছবিটির গল্প দক্ষিণ এশিয়ার একজন মানুষকে ঘিরে। আমেরিকায় অস্ট্রেলিয়ার এক তরুণীর সঙ্গে সাক্ষাতের পর তার জীবনটা অদ্ভুতভাবে বদলে যায়।
ইংরেজি ভাষায় নির্মিত এই ছবিতে নওয়াজুদ্দিন ছাড়াও অভিনয় করেছেন বাংলাদেশের সংগীতশিল্পী তাহসান ও অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগান।

২০১৪ সালে মোশন পিকচার অ্যাসোসিয়েশন অব আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট ফান্ড জেতে ‘‘নো ল্যান্ড’স ম্যান’’। একই বছর ভারতে ফিল্ম বাজারে সেরা প্রজেক্ট নির্বাচিত হয় এর পাণ্ডুলিপি।
নওয়াজুদ্দিন ছাড়াও ছবিটি প্রযোজনায় যুক্ত আছেন বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, আমেরিকান প্রযোজক শ্রীহরি শাথে, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিজেও।
চলচ্চিত্রটির সহ-প্রযোজনায় রয়েছে বঙ্গ-বিডি।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প