মারা গেছেন শাকিব খানের নিরাপত্তাসঙ্গী হারুন

বিনোদন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২০, ১৫:১৩আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৮:০৭

মায়ের সঙ্গে শাকিব খান, পেছনে হারুন (ডানে) দীর্ঘদিন ধরেই ব্রেন টিউমারে ভুগছিলেন শাকিব খানের প্রধান দেহরক্ষী হারুন অর রশীদ। তবে সেই অসুস্থতা আড়ালে রেখেই নায়কের ছায়াসঙ্গী হয়ে থাকতেন তিনি।
অবশেষে অসুস্থতার কাছে হেরে গেলেন হারুন। আজ (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান।
ঢালিউডের শীর্ষ এ নায়ক বলেন, ‌‘হারুন আমার পরিবারের একজনের মতো ছিল। সে ছিল নিবেদিতপ্রাণ। শুটিং ও ব্যক্তিগত চলাফেরায় সে সবসময় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতো। তার এত দ্রুত চলে যাওয়াটা আমার জন্য ভীষণ কষ্টের। আমি তার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’
জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত হারুনের শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল। হারুনের গ্রামের বাড়ি কুমিল্লায়। সেখানে পারিবারিক গোরস্তানে দাফন করার কথা রয়েছে তাকে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প