ঢালিউডের বছর শুরু ‘জয় নগরের জমিদার’ দিয়ে

বিনোদন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২০, ০০:০৫আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১৮:২৩

একটি দৃশ্যে ‘জয় নগরের জমিদার’ গেল বছর ঢালিউড হতাশায় ডুবে থাকলেও চলতি বছর নিয়ে আশার কথা শুনিয়েছেন সংশ্লিষ্টরা। ২০১৯ এর শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রায় সবাই বলেছেন, ২০২০ সাল হবে ঢালিউডের বিপ্লবের বছর।
যদিও বছরের শুরুতেই সেই বিপ্লবে বড় একটা ধাক্কা লাগে ছবি শূন্যতার মধ্য দিয়ে। কারণ, বছরের প্রথম শুক্রবার (৩ জানুয়ারি) কোনও ছবি মুক্তি পায়নি। এদিকে দ্বিতীয় সপ্তাহে (১০ জানুয়ারি) এসে পুরনো হতাশার সঙ্গে যুক্ত হলো বাড়তি শঙ্কা! কারণ, শুরুটা হচ্ছে আলোচনার বাইরে থাকা একটি ছবির মাধ্যমে।
খোঁজ নিয়ে জানা গেছে, বছরের প্রথম ছবি হিসেবে আজ (১০ জানুয়ারি) মুক্তি পাচ্ছে ‘জয় নগরের জমিদার’।
নাট্য নির্মাতা এম শাখাওয়াৎ হোসেন পরিচালিত এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন ইতালি প্রবাসী আবু সাঈদ খান। তিনি এই ছবির গল্পকার-প্রযোজকও বটে! ছবিতে তার বিপরীতে রানির ভূমিকায় আছেন টিভি অভিনেত্রী ফারজনা ছবি। এতে আরও অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, কাজল মজুমদার, শ্যামল জাকারিয়া, ম আ সালাম, কানিজ লিয়া প্রমুখ।
পরিচালক জানান, ছবিটি শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
তিনি বলেন, ‌‘ইতিহাস সমৃদ্ধ একটি সিনেমা এটি। নারীদের প্রতি জমিদারদের যে অসম্মানবোধ ছিল কিংবা তার বিপরীতে নারীরা যেভাবে দাঁড়িয়েছিল- সেই ঐতিহাসিক প্রেক্ষাপট উঠে আসবে এখানে। যেখানে একঝাঁক পরীক্ষিত অভিনয়শিল্পী কাজ করেছেন।’
ট্রেলার:

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প