আনুশকা এবার ক্রিকেটারের ভূমিকায়

বিনোদন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২০, ০০:১০আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ০০:১০

আনুশকা ও ঝুলন স্বামী বিরাট কোহলি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের কাপ্তান। আনুশকা শর্মা নিজেও ক্রিকেটের দারুণ ভক্ত। আর এবার নিজেই ক্রিকেটার হিসেবে রূপালি পর্দায় হাজির হচ্ছেন।
ভারতের মহিলা পেসার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাকে। প্রমীলা এই কিংবদন্তিকে নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক। আগামী সপ্তাহে কলকাতার ইডেনে শুরু যার শুটিং।
ঝুলনকে নিয়ে এ চলচ্চিত্রের ঘোষণা এসেছিল ২০১৮ সালে। নাম ‘চাকদহ এক্সপ্রেস’। শুরুতে সুশান্ত দাসের পরিচালনা করার কথা থাকলেও তিনি এখন আর এর সঙ্গে যুক্ত নেই।
আর চলচ্চিত্র কর্তৃপক্ষও নতুন নির্মাতার নাম এখনও ঘোষণা করেনি।
এতে ঝুলনের সংগ্রাম ও ক্রিকেট জীবন উঠে আসবে।
ছোটবেলায় চাকদহ থেকেই ক্রিকেটার হওয়ার যাত্রা শুরু হয়েছিল ঝুলনের। ভিড় ট্রেনে কলকাতায় অনুশীলন করতে আসতে হত। এমনকি ভারতের হয়ে খেলার সময়েও চাকদহ থেকে লোকাল ট্রেনে যাওয়া-আসা করেছেন ঝুলন। এই বায়োপিকে সেই দৃশ্যও দেখানোর কথা রয়েছে।
ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রমীলা এই তারকা ১০ টেস্ট, ১৮২ ওডিআই ও ৬৮ টি-টোয়েন্টি খেলে পেয়েছেন ৩২১ উইকেট।
সূত্র: ক্রিকট্র্যাকার, ডিএনএ ইন্ডিয়া

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প