ফেব্রুয়ারিতে আসছে ‘বীর’

বিনোদন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২০, ১৯:১৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১২:৫৫

শাকিব খান শোনা যাচ্ছিল, ভালোবাসা দিবসে মুক্তি পেতে পারে শাকিব খান ও শবনম বুবলীর চলচ্চিত্র ‘বীর’। এবার বিষয়টি নিশ্চিত করলেন ছবিটির সহপ্রযোজক মো. ইকবাল। 

জানালেন, ভালোবাসা দিবস লক্ষ্য। না হলেও ফেব্রুয়ারিতেই এটি প্রেক্ষাগৃহে আসবে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘‘তিন দিন হলো ‘বীর’-এর শুটিংয়ের সব কাজ শেষ হয়েছে। আমরা এখন মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুতি নিচ্ছি। সেন্সর হাতের পেলেই এটি মুক্তি পাবে। ভালোবাসা দিবসে যদি না পারি তাহলে ফেব্রুয়ারিরই মধ্যেই এটি আসবে।’’

এদিকে শাকিব খান জানান,ছবির গল্পটাই এমন যে তাকে নতুনভাবে প্রস্তুত হতে বাধ্য করেছে। কারণ, ‘বীর’ হলো দেশ ও প্রেমের ছবি।
এসকে ফিল্মস প্রযোজিত ‘বীর’ পরিচালনা করছেন কাজী হায়াৎ। সহযোগী প্রযোজক হিসেবে আছেন মো. ইকবাল। ছবিতে শাকিব খানের নায়িকা বুবলী। আরও আছেন মিশা সওদাগর, নাদিম প্রমুখ।
এর আগে শাকিব খানের এসকে ফিল্মস থেকে নির্মিত হয়েছে ‘হিরো দ্য সুপারস্টার’ এবং ‘পাসওয়ার্ড’। দুটি ছবিই বাণিজ্যিক সাফল্য পেয়েছে।

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প