এক বছর পর আসছে আভাস ব্যান্ডের গান

বিনোদন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২০, ১৩:২০আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৩:৩৪

আভাস’ সদস্যরা বছর আড়াই হলো তানযীর তুহীন নতুন দল গড়েছেন। আভাস নামের এ ব্যান্ডটি ইতোমধ্যে এনেছে তাদের দুটি গান। 

এবার আসছে তাদের তৃতীয় গান- ‘বাস্তব’। আর এটি আগামী ফেব্রুয়ারিতে প্রকাশের প্রস্তুতি নিচ্ছে দলটি।

ব্যান্ডের বেস গিটারিস্ট রাজু শেখ বাংলা ট্রিবিউন বলেন, ‘আমাদের পরিকল্পনা গানটি ফেব্রুয়ারিতে মুক্তি দেওয়ার। ইতোমধ্যে এর কাজ শেষ হয়েছে। এছাড়া আমরা কনসার্ট নিয়েও ব্যস্ত।’

জানা যায়, নতুন গানটি লিখেছেন দলনেতা তুহীন। এটি তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল অবমুক্ত হবে।

তুহীন বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, তিনি সাধারণত যেমন গান করেন, ঠিক তেমনিভাবেই আভাস শ্রোতাদের সামনে আসবে। যার নজির পাওয়া গেছে আগের দুটি গানে।

আভাস ব্যান্ডের প্রথম গান ‘মানুষ-১’ আসে ২০১৮ সালের আগস্ট মাসে। এর পরের বছরের জানুয়ারিতে প্রকাশিত হয় ব্যান্ডের স্বনামের গান। এখন আসছে তাদের তৃতীয় গান ‘বাস্তব’।

বর্তমানে ব্যান্ডটিতে আছেন পাঁচ সদস্য। দলটির লাইনআপ হলো: লিড-সুমন, বেস-রাজু, ড্রামস-রিঙ্কু, কি-বোর্ডস-শাওন, ভোকাল-তুহীন।
আভাস:
 
/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প