বিনামূল্যে বিটিভিতে চলচ্চিত্রের বিজ্ঞাপন!

বিনোদন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ২০:৩৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১২:০৪

বৈঠকে তথ্যমন্ত্রীর সঙ্গে প্রযোজক নেতারা একটা সময় দৈনিক পত্রিকা, ম্যাগাজিন, রেডিও এবং টিভি চ্যানেলে নিয়মিতই দেখা যেত নতুন নতুন চলচ্চিত্রের নানাবিধ বিজ্ঞাপন। চলচ্চিত্রের সেই সোনালি দিন বিলীন। দেখা বা শোনা যায় না সেই বিজ্ঞাপন।
তবে আবার সেটি নিয়মিত দেখা যাবে বিটিভিতে। বিস্ময়কর তথ্য হলো, বিনামূল্যে চলচ্চিত্রের বিজ্ঞাপন সম্প্রচার করবে রাষ্ট্রায়ত্ত এই টিভি চ্যানেলটি!
তথ্য মন্ত্রণালয় থেকে নতুন সিদ্ধান্ত হয়েছে এমনটাই। জানা গেছে, বিটিভির চট্টগ্রাম উপকেন্দ্র থেকে প্রচার হবে সিনেমার বিভিন্ন বিজ্ঞাপনী কনটেন্ট। আর তার পুরোটা হবে বিনামূল্যে।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।
গত ২১ জানুয়ারি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তথ্য সচিব কামরুন নাহারের সঙ্গে বৈঠক করেছেন প্রযোজক নেতারা। সেখানে বিষয়টি জানান তথ্যমন্ত্রী।
খোরশেদ আলম খসরু বলেন, ‘চলচ্চিত্রের দুর্দিন কাটাতে বেশ সচেষ্ট আছেন তথ্যমন্ত্রী। তাই তিনি চেষ্টা করছেন বিভিন্নভাবে চলচ্চিত্রের পাশে থাকতে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম কেন্দ্র থেকে নতুন চলচ্চিত্রের টিজার, ট্রেলারসহ বিজ্ঞাপনী কন্টেন্ট বিনামূল্যে প্রচার এরইমধ্যে শুরু হয়েছে। পরবর্তী সময়ে এর পরিধি আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী মহোদয়।’
তিনি আরও জানান, ইতোমধ্যে বিএফডিসিতে স্পট ও ফ্লোরের চার্জ কমানো হয়েছে। পাশাপাশি কল্যাণ তহবিল, সিনেপ্লেক্সসহ আরও কিছু বিষয়ে সফল আলোচনা হয়েছে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প