এক ছবিতেই অক্ষয়ের পারিশ্রমিক ১২০ কোটি রুপি

বিনোদন ডেস্ক
২৪ জানুয়ারি ২০২০, ১০:৩১আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১০:৩১

অক্ষয় কুমার বলিউডের হিট মেশিন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অক্ষয় কুমার। ২০১৯ সালে একের পর এক ব্যবসাসফল ছবিই বলে দেয় তার জনপ্রিয়তা কোন পর্যায়ের। এটাকে পুঁজি করে বি-টাউনের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতার তকমা লাগছে তার নামের পাশে।

ভারতীয় নিউজ পোর্টাল বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, আনন্দ এল রাই পরিচালিত নতুন একটি ছবির জন্য ১২০ কোটি রুপির চেক পাচ্ছেন খিলাড়ি তারকা। বড় অঙ্কের টাকার সুবাদে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকায় শীর্ষে উঠবে তার নাম।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, অক্ষয় নিঃসন্দেহে এত বিশাল পারিশ্রমিক পাওয়ার দাবিদার। কারণ তার নামে দর্শকরা প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়ে। এছাড়া তিনি থাকলে ছবির স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব বিক্রি হয় রমরমিয়ে।

গুঞ্জন আছে, নাম চূড়ান্ত না হওয়া ছবিটিতে আরও অভিনয় করবেন দক্ষিণী তারকা ধানুষ ও সারা আলি খান। এমনও শোনা যাচ্ছে, সাইফ আলি খানকে নেওয়া হতে পারে একটি চরিত্রে।

গত বছর আমেরিকার ব্যবসা সংক্রান্ত ম্যাগাজিনের হিসাবে, সবচেয়ে বেশি আয়ের অভিনেতাদের তালিকায় চার নম্বরে ছিলেন অক্ষয়। এতে ৫২ বছর বয়সী এই তারকা জায়গা করে নেন ডোয়াইন জনসন, ক্রিস হেমসওর্থ ও রবার্ট ডাউনি জুনিয়রের পর।

গত বছর ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল চারটি ছবি উপহার দিয়েছেন অক্ষয়। এর মধ্যে ‘হাউসফুল ফোর’ ২০৫ কোটি রুপি, ‘গুড নিউজ’ ২০০ কোটি রুপি, ‘মিশন মঙ্গল’ ১৯২ কোটি রুপি ও ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘কেসারি’ ১৫১ কোটি রুপি আয় করে।

২০২০ সালে বড় বাজেটের তিনটি ছবির মাধ্যমে দর্শক মাতাবেন অক্ষয়। আগামী ২৭ মার্চ আসবে পুলিশি অভিযানের গল্প সূর্যবংশী। এরপর ঈদে মুক্তি পাবে ভৌতিক ধাঁচের কমেডি ‘লক্ষ্মী বোম’। আর বছরের শেষ প্রান্তে ২৫ ডিসেম্বর ‘বচ্চন পাণ্ডে’ ছবিতে নাম ভূমিকায় হাজির হবেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প