মালালার বায়োপিক নির্মাতার বিরুদ্ধে ফতোয়া

বিনোদন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২০, ১৪:২৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৭:০৭

রিম ও মালালা পাকিস্তানের নোবল জয়ী শিক্ষা ও সমাজকর্মী মালালা ইউসুফজাইয়ের ওপর চলচ্চিত্র নির্মাণ করেছেন আমজাদ খান। সম্প্রতি ‘গুল মাকাই’ নামের এ ছবির পোস্টার প্রকাশ হয়েছে।
এতে পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগ তুলে ফতোয়া জারি করেছে দেশটির নয়ডা অঞ্চলের এক মাওলানা।

তার দাবি, পোস্টারে কোরআন শরিফকে অসম্মান করা হয়েছে। বিষয়টি নিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক আমজাদ জানান, এর আগেও বহুবার হুমকি তিনি পেয়েছেন। এবার পোস্টার নিয়ে আপত্তি পেলেন তিনি।

তবে তার মতে, বিষয়টি ভুল বুঝেছেন ওই মাওলানা। আমজাদ খান বলেন, ‘চলচ্চিত্রটির পোস্টারে একটি মেয়ে বই নিয়ে দাঁড়িয়ে আছে। দেখা যায়, বই খোলার কারণে তার মুখের একটি অংশ বিস্ফোরকে আক্রান্ত। এটি আসলে ইংলিশ বই। অভিযোগকারী ব্যক্তি এটাকে পবিত্র কোরআন শরিফ ভেবেছেন।’

তিনি জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি করেছেন। তবে মামলা করতে চান না। কারণ হিসেবে উল্লেখ করেন, ‘আমি শান্তির জন্য ছবিটি নির্মাণ করেছি। কোনও অশান্তির বার্তা দিতে চাই না।’

ছবিটিতে মালালার ভূমিকায় অভিনয় করছেন রিম শাইখ। রিমের সঙ্গে পর্দা ভাগ করবেন দিব্যা দত্ত ও অতুল কুলকার্নি। এটি মুক্তির কথা আগামী ৩১ জানুয়ারি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প