দেশি ‘মাসুদ রানা’কে প্রস্তুত করা হচ্ছে বিদেশে পাঠিয়ে!

বিনোদন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২০, ১৫:৪৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৬:৪৯

দেশি ‘মাসুদ রানা’কে প্রস্তুত করা হচ্ছে বিদেশে পাঠিয়ে! কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি গোয়েন্দা ও থ্রিলিং চরিত্র ‘মাসুদ রানা’-কে নিয়ে একই সঙ্গে দুটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। একটি দেশের জন্য; অপরটি আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য।
এর মধ্যে আন্তর্জাতিকভাবে নির্মিত ছবিটির সব কিছু চূড়ান্ত। অপর দিকে দেশি সংস্করণের মাসুদ রানার লুক প্রকাশ করা হয়েছে। যেখানে আছেন চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘কে হবেন মাসুদ রানা?’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন রাসেল রানা। এতে পিস্তল হাতে হাজির হয়েছেন তিনি।
এদিকে দেশি মাসুদ রানাকে প্রস্তুত করা হচ্ছে বিদেশে পাঠিয়ে! এ জন্য তাকে ভারতে পাঠানো হয়েছে বলে জানালো প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
প্রতিষ্ঠানটি বাংলা ট্রিবিউনকে জানায়, ভারতে নাচ ও ফাইটিং শিখছেন রাসেল রানা।
দেশি সংস্করণের এ ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির। চলচ্চিত্রের নাম হবে ‘মাসুদ রানা’। অপরদিকে আন্তর্জাতিক অঙ্গনের জন্য ‘মাসুদ রানা’ নির্মাণে থাকছেন হলিউড নির্মাতা আসিফ আকবর। হলিউডের সিলভার নাইনের সাথে যৌথভাবে জাজের প্রযোজনায় এ ছবির নাম ‘এমআর- নাইন’। এতে মাসুদ রানা হিসেবে অভিনয় করবেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা এবিএম সুমন।
জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, প্রথমে ‘এমআর নাইন’-এর কাজ শুরু হবে। এরপর ‌‘মাসুদ রানা’। তবে ‘মাসুদ রানা’র পরিচালকের বিষয়টি নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।
‘এমআর- নাইন’-এ এবিএম সুমনের বিপরীতে থাকছেন জান্নাতুল পিয়া।
পিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছবির কাজ আগেই শুরুর কথা থাকলেও এখনও তা হয়নি। আমি যতদূর জানি এটি ফেব্রুয়ারি থেকে হবে।’
৮৩ কোটি টাকা দিয়ে নির্মিত হবে এটি। ছবিটির বিভিন্ন চরিত্রের জন্য বেশ কিছু তারকাকে ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। হলিউডসহ এতে থাকছেন বিশ্বের আলোচিত কয়েকজন শিল্পী। এরমধ্যে থাকছেন রেসলিং দুনিয়ার ভয়ঙ্কর তারকা দ্য গ্রেট খালি। থাকছেন ‘দ্য ম্যাট্রিক্স’ ছবির খলনায়ক ড্যানিয়েল বার্নহার্ডও।
এছাড়াও আছেন ‘আয়রন ম্যান টু’-খ্যাত হলিউডের জাঁদরেল অভিনেতা মিকি রোর্ক, গ্যাব্রিয়েল্লা রাইট, মাইকেল প্যারেসহ বেশ ক’জন তারকা।
জাজ মাল্টিমিডিয়া জানায়, ছবিতে ভিলেন হিসেবে থাকবেন খালি। ছবির উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো- মাসুদ রানা, রুপা, সুলতা, কবির চৌধুরী ও রাহাত খান।
‘এমআর- নাইন’ নির্মিত হবে কাজী আনোয়ার হোসেনের ‘ধ্বংস পাহাড়’ গল্প অবলম্বনে। শুটিং হবে মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প