এলো জিন-ভূতের গান! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২০, ০০:০৫আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৬:৫৭

রোশান ও মুন লম্বা সময় নিয়ে চলছে রোশান-মুন ও সজল-পূজা জুটির ‘জিন’ ছবির কাজ। পরিচালক নাদের চৌধুরী জানিয়েছিলেন, গত বছরের (২০১৯) অক্টোবরে এর দৃশ্যধারণ শেষ হয়েছে। তবে ভিএফএক্সের কাজের জন্য যা একটু দেরি হচ্ছে। আর এর মাঝেই এলো ছবিটির প্রথম গান।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে ছবির স্বনামের গান। জিন-ভূতের কথা নিয়ে গানটি বেঁধেছেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।
কিসলু আহমেদের সুর-সংগীতে এটি গেয়েছেন কিশোর দাস ও দিঠি আনোয়ার।
কিন্তু গানের কথায় জিন আর ভূত থাকলেও পর্দায় এসেছে ভ্যাম্পায়ারের আদলে কবরস্থানের কিছু ‘মৃত’ মানুষ।
আর এতে হাজির হয়েছেন রোশান ও মুন।
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বাংলা ট্রিবিউনকে জানায়, মুক্তির দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। কারণ, ভিএফএক্সের বেশ কিছু কাজ এখনও বাকি। এগুলো শেষ হলেই সেন্সরে যাবে ছবিটি।
নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক এ ছবির গল্প তৈরি হয়েছে জিনকে নিয়ে। একটি বাস্তব ঘটনা এতে উঠে আসবে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
মেস্ট্রেতে অভিনেত্রী বাঁধনের সঙ্গে কী ঘটেছিল?
মেস্ট্রেতে অভিনেত্রী বাঁধনের সঙ্গে কী ঘটেছিল?
দুই দশক পর ফের অভিষেক-রানি জুটি
দুই দশক পর ফের অভিষেক-রানি জুটি
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়