ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘আশিকি’, রেকর্ড ভাঙার আভাস

বিনোদন রিপোর্ট
১০ জুন ২০২৫, ১০:৫৭আপডেট : ১০ জুন ২০২৫, ১৫:৩৬

চলমান ঈদ উৎসবে সিনেমা পাড়ায় চলছে শাকিব খানের ‘তাণ্ডব’, বিপরীতে নাটক পাড়ায় একইভাবে তুমুল ঝড় তুলেছে জোভান অভিনীত ঈদের বিশেষ নাটক ‘আশিকি’।

সিএমভি’র ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায় ৮ জুন রাতে। যা এরিমধ্যে উঠে এসেছে ইউটিউব ট্রেন্ডিংয়ের এক নম্বরে! মজার তথ্য এই তালিকায় ‘আশিকি’র বেশ পরে অবস্থান করছে ‘তাণ্ডব’ সিনেমার তুমুল হিট গান ‘লিচুর বাগানে’! সে বিবেচনায় অনুমান করা যায়, ‘আশিকি’র আগাম গতিবিধি।

নাটক বিশ্লেষকরা মনে করছেন, এই ঈদে মুক্তি পাওয়া সব নাটকের জনপ্রিয়তা ও ভিউ ভেঙে দেবে সদ্য প্রকাশ হওয়া ‘আশিকি’। 
 
নিহা ও জোভান নাটকটি মুক্তির আগেই জোভান অভিনীত একটি গানের ক্লিপ ভাইরাল হয়। বলা দরকার, এই নাটকে জোভানকে দেখা যাচ্ছে মধ্যবিত্ত ঘরের ছেলে আশিক চরিত্রে। তার বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে একটি কলেজে ভর্তি হয়। ভালো গান করে, স্বপ্ন দেখে বড় গায়ক হওয়ার। 

একই কলেজের শিক্ষার্থী ধনীর দুলালী জেস। কলেজে যার প্রভাবের অন্ত নেই। এই জেস চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা।

বিষয়টি এমন নয়, অবশেষে আশিক-জেসের পরিচয় ও প্রেম এবং ঘরপালিয়ে বিয়ে! বরং এই গল্পে রয়েছে জটিল সব বাঁক। রয়েছে আনন্দ আর বিষাদের অসাধারণ মেলবন্ধন। রয়েছে অসাধারণ দুটি গানও। সব মিলিয়ে এবারের ঈদে ‘আশিকি’ যেন মেলো-ড্রামাটিক এক সিনেমার স্বাদ নিয়ে হাজির হয়েছে ইউটিউব পর্দায়, মানুষের ঘরে ঘরে।

সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটি মুক্তি দুই দিনের মাথায় অতিক্রম করেছে ৫০ লাখ ভিউ-এর ঘর।   জোভান ‘আশিকি’ প্রসঙ্গে এর নির্মাতা জানান, নাটকটির মধ্য দিয়ে অনেকগুলো বিষয় প্রতিফলিত হয়েছে। একজন শিল্পীর স্ট্রাগল এবং সেটি জয়ের গল্প যেমন আছে, তেমনি একজন ধনীর দুলালীর অসাধারণ এক প্রেমের বয়ানও রয়েছে।

প্রযোজক-পরিবেশন এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘‘আশিকি’ নাটকটি প্রকাশের পর থেকে দর্শক-সমালোচকদের পক্ষ থেকে যে সাড়া ও প্রতিক্রিয়া পাচ্ছি, সেটি সচরাচর মেলে না। এক কথায় অনবদ্য সাড়া। বিশেষ করে দর্শকরা নাটকটি দেখার পর যে মন্তব্যগুলো করছেন, সেসব পড়লে এমন ভালো কাজ আরও করার আগ্রহ জন্মায়। আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, এভাবে সাহস যোগাবার জন্য। আর ধন্যবাদ জানাই পুরো ‘আশিকি’ টিমের প্রতি। কারণ, নাটকটির এই সফলতার পেছনে মূল কারিগর তারাই।’’

‘আশিকি’ নির্মাণ করেছেন ইমরোজ শাওন। পারভেজ ইমামের চিত্রনাট্যে নাটকটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন খায়ের খন্দকার।  

নাটকটি দেখে হিমালয় হিমু নামের এক দর্শক মন্তব্য করেছেন, ‘এ ধরনের নাটক দেখলে, শত কিংবা হাজার কোটি টাকার সিনেমা দেখতে আর ইচ্ছে করে না। স্যালুট বাংলাদেশ।’ আলামিন হোসাইন লিখেছেন, ‘পুরাই ফাটিয়ে দিয়েছে, যা কল্পনাও করতে পারবে না কেউ। সুপার হিট।’ এমডি রমিম লিখেছেন, ‘ভালো লাগছে, গল্পটা ভালো ছিল। অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, পরে গিয়ে গল্পের মোড় ঘুরিয়ে, ফিনিশিংটা এক কথায় অসাধারণ!’

এদিক নাটক মুক্তির আগেই জোভানের একটি গানের ক্লিপ ভাইরাল প্রসঙ্গে মহিম আহমেদ নামের একজন দর্শক কমেন্টে লিখেছেন, ‘অসাধারণ অভিনয় জোভানের। নাটকের শেষের কাহিনির কারণে গানে এমন অভিনয়। বেশ ভালো লেগেছে। আসলে আমরা বাঙালি না বুঝে লাফাই বেশি। এই জাতি কখনোই ভালো হবে না। পরিশেষে জোভানকে বলি, ভাই এগিয়ে চলো। সমালোচকরা অনেক কথা বলবে, কাজ দিয়ে প্রমাণ করবে তোমার যোগ্যতা।’ জোভান ও নিহা সজীব খান নামের একজন লিখেছেন, ‘ভাইরে ভাই ৪৫ মিনিট পর্যন্ত ভাবছিলাম গতানুগতিক ধারার নাটক। থাপ্পড় খেয়ে তারপর রিভেঞ্জ। কিন্তু নাটকে এতো টুইস্ট। অবিশ্বাস্য ছিল। ঈদুল আজহাতে দেখা এখন পর্যন্ত সেরা নাটক।’

এভাবে ৮ হাজারের বেশি মন্তব্য যুক্ত হয়েছে নাটকটির ইউটিউব লিঙ্কের নিচে।

বলা দরকার, বিশেষ চমক হিসেবে এই নাটকের দৃশ্যে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণাকেও দেখা যাচ্ছে! যা, দর্শকদের জন্য বাড়তি পাওনা বলেও মনে করছেন অনেকে।

‘আশিকি’ লিংক:

 

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি