আবারও ডিএ তায়েবের নায়িকা মাহি

বিনোদন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৬

অন্ধকার জগৎ ছবিতে মাহি ও তায়েব

গত বছর পর্দায় এসেছিল জগৎ’ সিনেমা। যেখানে জুটিবেঁধে হাজির হন ডিএ তায়েব ও চিত্রনায়িকা মাহিয়া মাহি।
এবার একইভাবে তারা আসছেন। নতুন সিনেমার নাম ‘অফিসার’। চমক হিসেবে এবার ডিএ তায়েব নিজেই পরিচালনা করছেন ছবিটি।
জানালেন, ইতোমধ্যে এর কাজটা এগিয়েও নিয়েছেন তিনি। শেষ হয়েছে এর প্রথম লট। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় লটের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
ডিএ তায়েব বাংলা ট্রিবিউনকে বললেন, ‘প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করছি। তাই প্রস্তুতি নিতে আগে গুছিয়ে নিয়েছি। ১০ দিন আগে সিনেমার প্রথম লটের শুটিং শেষ করেছি। নায়িকা ছাড়া কিছু অ্যাকশন দৃশ্য এতে করা হয়েছে। মাহি এর পরের লটে আসবেন।’

জানা যায়, এসজি প্রোডাকশনের ব্যানারে নির্মাণ হচ্ছে ‘অফিসার’। এ সিনেমায় আরও অভিনয় করছেন অমিত হাসান, দীপা খন্দকার, জয়রাজ, আনহা তামান্না প্রমুখ।

এটি ছাড়া ‘ঈশা খাঁ’ নামের নতুন একটি সিনেমায় মাহি তায়েবের সঙ্গে অভিনয় করছেন বলে জানিয়েছেন তিনি।
এদিকে, এ চিত্রনায়িকা ‘ব্লাড’ নামের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প