ব্যবসায় তিন বান্ধবী

বিনোদন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৯

রোমানা নীড়, আঁচল ও বিপাশা কবির অকপটেই জানালেন, সিনেমার অবস্থা খারাপ। তাই ব্যবসার দিকে মনোযোগ দিতে চান চলচ্চিত্রের তিন মুখ আঁচল, বিপাশা কবির ও রোমানা নীড়।

তিন বান্ধবী মিলে রাজধানীর আফতাব নগরে গড়ে তুলেছেন ফ্যাশন হাউজ ‘থ্রি ডিভাস’। আপাতত এখানেই মনোযোগ দিতে চান তারা।

বিষয়টি নিয়ে ‘কিস্তিমাত’খ্যাত নায়িকা আঁচল  বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিনেমার মন্দাভাব এটা সবাই জানেন। আবার সিনেমার কাজেই আমাদের অনেক কিছু ব্যবহার করতে হয়। এগুলো ভাবনা থেকেই ফ্যাশন প্রতিষ্ঠানটি দাঁড় করানোর চেষ্টা। মূলত আমরা সাতজন বেশ ঘনিষ্ঠ বন্ধু আছি। তাদের মধ্যে থেকে আমরা তিন মেয়ে এই প্রতিষ্ঠানটি চালু করছি।’

জানান, এখানে জুয়েলারি থেকে শুরু করে মেয়েদের ড্রেস, রূপচর্চার বিভিন্ন প্রসাধনী আমদানি করা হবে। আর পণ্যগুলো আসবে মুম্বাই, থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে।

‘আইটেম কন্যা’ হিসেবে পরিচিত বিপাশা কবির জানান, শুটিংয়ের কারণে প্রতিনিয়ত তাদের মেকআপ নিতে হয়। ফলে কোন প্রসাধনীটা ভালো সেটা জানার অভিজ্ঞতা হয়েছে। সেই জায়গা থেকেই ক্রেতাদের সেরা পণ্য তুলে দিতে চান তারা।

আফতাবনগর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় গেট সংলগ্ন এলাকায় এটি চালু হচ্ছে। আগামী ১০ ফেব্রুয়ারি ‘থ্রি-ডিভাস’ উদ্বোধন করা হবে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প