ভালোবাসা দিবসকে সামনে রেখে গোল্লাছুট প্রকাশ করছে তিনটি বিশেষ নাটক। এই আয়োজনের শিরোনাম ‘ভালোবাসার তিন গল্প’।
রিং আইডি নিবেদিত মোশনরক এন্টারটেইনমেন্ট-এর তত্ত্বাবধানে নাটকগুলো হলো মহিদুল মহিমের ‘স্পর্শে তুমি’। এতে অভিনয় করেছেন তাহসান ও তানজিন তিশা। কাজল আরেফিন অমির ‘স্যার আই লাভ ইউ’। এই নাটকে দেখা যাবে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে। তৃতীয় নাটক ‘অবুঝ দিনের গল্প-২’ নির্মাণ করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন অপূর্ব ও তানজিন তিশা।
মোশনরক এন্টারটেইনমেন্টের প্রধান মাসুদুল হাসান বলেন, ‘আমরা চেষ্টা করেছি সময়ের সবচেয়ে জনপ্রিয় তারকাদের নিয়ে ভালোবাসা দিবসের জন্য বিশেষ তিনটি কাজ করার জন্য। আমাদের বিশ্বাস, তিনটি নাটকই দর্শকরা উপভোগ করবেন।’
নাটকগুলো শিগগিরই অবমুক্ত করা হবে গোল্লাছুট নামের ইউটিউব চ্যানেলে।







