অর্ণব এবার প্রচ্ছদশিল্পী

বিনোদন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৭

অর্ণব এবার প্রচ্ছদশিল্পী ‌‌‘‘হোক কলরব’ দিয়ে রাজীব আশরাফের সঙ্গে আমার গানের যাত্রা শুরু। ওর লেখা কবিতায় যে কত গান করেছি, তার হিসাব নেই। ফাইনালি এবার আমরা যুক্ত হলাম বইয়ের সঙ্গে।’’
কথাগুলো গায়ক অর্ণবের। এবার বইমেলায় তাকে পাওয়া যাবে প্রচ্ছদশিল্পী হিসেবে। কারণ তিনি কবি ও গীতিকার রাজীব আশরাফের প্রথম কবিতার বই ‘ধরেছি রহস্যাবৃত মহাকাল’-এর প্রচ্ছদ করেছেন।
এটি প্রকাশ করছে বৈভব প্রকাশনী।
অর্ণবকে দিয়ে অনেকটা জেদ করেই প্রচ্ছদটি করিয়ে নিয়েছেন বলে জানালেন রাজীব। তিনি জানান, প্রথম থেকেই তার পরিকল্পনা ছিল বইয়ের প্রচ্ছদ ডিজাইন অর্ণবকেই করতে হবে। কাছের মানুষেরা জানেন, অর্ণবের কাছ থেকে কাজ বের করে নিতে কতটা লেগে থাকতে হয়। এক্ষেত্রে জয়ী রাজীব। কারণ, প্রচ্ছদের কাজটি বেশ যত্ন নিয়েই শেষ করেছেন অর্ণব।
অর্ণব-রাজীবের সম্পর্কটা বেশ পুরনো। ‘হোক কলরব’, ‘নাম ছিল না’, ‘প্রকৃত জল’, ‘ঘুম’, ‘ধূসর মেঘ’, ‘রোদ বলেছে হবে’, ‘প্রতিধ্বনি’, ‘একটা মেয়ে’, ‘মন খারাপের একটা বিকেল’সহ তুমুল জনপ্রিয় বেশ কিছু গান এনেছে এই জুটি।
অর্ণব ও রাজীব আশরাফ যার সবশেষ নজির হিসেবে আসছে ‘ধরেছি রহস্যাবৃত মহাকাল’ নামের কাব্যগ্রন্থ। যা শিগগিরই পাওয়া যাবে একুশে বইমেলার ৭১৮ নম্বর স্টলে।

প্রসঙ্গত, গান-বাজনার পাশাপাশি অর্ণব একজন চিত্রশিল্পীও বটে। যদিও নিয়মিত নন সেখানে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প